ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

নিখোঁজের ৭ দিন পর মধুমতি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ৩০-৬-২০২১ দুপুর ৩:৩৩
নড়াইলের লোহাগড়া উপজেলার পূর্বাঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত মধুমতি নদীতে ডুবে যাওয়ার সাত দিন পর বৃদ্ধ ওহাব মোল্যার লাশ পাওয়া গেছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই ধানাইড় (সিডি) গ্রামের মৃত মোবারক মোল্যার ছেলে ওহাব মোল্যা (৬৫) গত ২৪ জুন বেলা সাড়ে ১১টার দিকে জাল (খেপলা জাল) দিয়ে মাছ শিকার করার জন্য পাশের মধুমতি নদীর বেলটিয়াস্থ সুলতানের ঘাটে যান। মাছ শিকার করার একপর্যায়ে বৃদ্ধ ওহাব অসাবধানতাবশত নদীতে ডুবে যান। স্বজনরা তাকে খোঁজ করে না পেয়ে উপজেলা ফায়ার সার্ভিস অফিসকে খবরটি জানান। 
 
উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মো. মাসুদ রানা জানান, ওই দিনই সন্ধ্যায় খুলনা থেকে আগত পাঁচ সদস্যের ডুবুরি দল অভিযান চালিয়েও বৃদ্ধ ওহাব মোল্যাকে উদ্ধার করতে পারেনি। অবশেষে গতকাল মঙ্গলবার (২৯ জুন) বিকেলে কালনা বাজারসংলগ্ন মধুমতি নদীর পূর্বপাড়ে নদীতে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। খবর পেয়ে লোহাগড়া থানার এসআই লুৎফর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছায় এবং লাশ উদ্ধার করে রাতেই স্বজনদের কাছে হস্থান্তর করে।
 
বুধবার (৩০ জুন) সকাল ৯টায় জানাজা শেষে বৃদ্ধ ওহাব মোল্যাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এমএসএম / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ