ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

৭০০ পিস ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী গ্রেফতার


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ৩০-৬-২০২১ দুপুর ৩:৩৪
৭০০ পিস ইয়াবাহসহ তিনজন মাদক পাচারকারীকে আটক করেছে নড়াইলের লোহাগড়া থানা পুলিশ। তাদের বুধবার (৩০ জুন) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
 
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে লোহাগড়া থানার এসআই মাসুদুর রহমান, এএসআই বাচ্চু শেখ, এএসআই মাহফুজসহ সঙ্গীয় একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার চরভাটপাড়া এলাকার চর করফা ব্রিজের সামনে থেকে তিন মাদক পাচারকারীকে গ্রেফতার করে। এ সময় তাদের প্যান্টের পকেটে তলআশি চালিয়ে ৭০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
 
গ্রেফতারকৃত মাদক পাচারকারীরা হলো- উপজেলার চর করফা গ্রামের খান জাহান আলীর ছেলে সুমন খান (২৫), একই গ্রামের জাহাঙ্গীরের ছেলে আরমান (১৯) এবং কক্সবাজার জেলার টেকনাফ থানার জীম্মনখালী গ্রামের জাফর আলমের ছেলে ফারুক (২০)। তাদের বিরুদ্ধে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
 
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাদক পাচারকারীদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ