কালকিনিতে ৫২ দিন পর কবর থেকে বৃদ্ধার লাশ উত্তোলন
মাদারীপুরের কালকিনিতে দাফনের ৫২ দিন পর হাজেরা বেগম (৬২) নামে এক বৃদ্ধার লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে। শনিবার (১৬ জুলাই) দুপুর সাড়ে ১২টায় নিজ বাড়ির কবরস্থান থেকে ম্যাজিস্ট্রেট ইমরান হোসেন ও খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মো. এমদাত হোসেনের উপস্থিতিতে লাশ তুলে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। নিহত বৃদ্ধা উপজেলার লক্ষ্মীপুর ইউপির দাঁতপুর গ্রামের খলিল হাওলাদারের স্ত্রী।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, নিহত হাজেরা বেগমের মেয়ে রিনা বেগম বাদী হয়ে একেই এলাকার হাসেম খাসহ ৫ জনের নামে গত ২৭ জুন আদালতে মামলা দায়ের করেন। পরে আদালত মামলাটি কালকিনি থানায় রুজু করে কবর থেকে লাশ তোলার নির্দেশ দেয়। তদন্তের স্বার্থে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মেডিকেল অফিসারের উপস্থিতিতে লাশ তুলে মর্গে প্রেরণ করা হয়েছে।
মামলার বাদী নিহতের মেয়ে রিনা বেগম বলেন, আমার মাকে হত্যা করা হয়েছে। তাই আমি মামলা করেছি। ময়নাতদন্তের জন্য আমার মায়ের লাশ উত্তোলন করা হয়েছে।
মামলার আসামি হাসেম খা বলেন, রিনার মা মারা গেছে, তারপর তাকে দাফন করা হয়েছে। কিন্তু আমাদের ফাঁসানোর জন্য তার লাশ দাফনের পর মামলা করে অন্যায়ভাবে আমাদের আসামি করা হয়েছে। তাকে যদি হত্যা করা হতো তাহলে ওই সময় রিনা মামলা কেন করল না? দাফনের বেশ কিছুদিন পর মামলা করা হলো। এটা শুধু আমাদের হয়রানি করার জন্য করা হয়েছে।
খাসেরহাট তদন্ত কেন্দ্রের আইসি মো. এমদাত হোসেন লাশ উত্তোলনের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মেয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে লাশ উত্তোলন করা হয়েছে।
এমএসএম / জামান
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা
কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
Link Copied