ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মসিকের শুদ্ধাচার ও এপিএ বাস্তবায়নে প্রণোদনা পুরস্কার প্রদান


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ৩০-৬-২০২১ দুপুর ৩:৪৫

সোনার বাংলা গড়ার প্রত্যয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল অনুসরণে দ্রুততার সাথে সহজে জনসেবা প্রদানের স্বীকৃতিস্বরূপ ২০২০-২১ সালের শুদ্ধাচার পুরস্কার এবং পরবর্তীতে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ প্রণোদনা পুরস্কার প্রদান করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু। গ্রেড ১০ থেকে গ্রেড ২০ ক্যাটাগরিতে শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত হন সহকারী সম্পত্তি কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান এবং এপিএ বাস্তবায়নে কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ প্রণোদনা পুরস্কার প্রদান করা হয় সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগকে।

এ সময় মেয়র টিটু বলেন, আমরা যেন মানুষের কাছে দ্রুততম সময়ে সর্বোচ্চ সেবা পৌঁছে দিতে পারি সেটাই প্রধানমন্ত্রীর ভিশন। সকল ক্ষেত্রে প্রধানমন্ত্রীর রয়েছে উল্লেখযোগ্য অবদান এবং উদ্যোগ। লক্ষ্য অর্জনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তিও তার অনন্য উদ্যোগ। এতে পদ্ধতিগতভাবে লক্ষ্য অর্জনের সক্ষমতা বৃদ্ধি পায়।

মেয়র আরো বলেন, আমাদের আরো দায়িত্বশীল হতে হবে। সড়ক উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক বাতি স্থাপনে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে। সম্মিলিতভাবে কাজ করে জনগণের কাছে করা প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়ন করতে হবে। এ সময় মেয়র পুরস্কারপ্রাপ্তদের শুভেচ্ছা জানানোর সাথে সিটি কর্পোরেশনের সকল বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকভাবে কাজ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

শুদ্ধাচার পুরস্কার পেয়ে সহকারী সম্পত্তি কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, আমি এই সম্মাননা পেয়ে নিজেকে গর্বিত মনে করছি। এই সম্মাননা আমাকে কাজের প্রতি আরো আগ্রহী ও উৎসাহিত এবং দায়িত্বশীল করবে।

অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, প্যানেল মেয়র-১ আসিফ হোসেন ডন, প্যানেল মেয়র-৩ শামীমা আক্তার, সচিব রাজীব কুমার সরকারসহ সিটি কর্পোরেশনের বিভাগ ও শাখা প্রধানগণ ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান