ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তানোরে কারখানার আড়ালে অন্য কারবার!


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১৮-৭-২০২২ দুপুর ১১:৩১
রাজশাহীর তানোরে বিস্কুট কারখানার আড়ালে চোলাই মদ সেবন ও জুয়ার আসর বসানোর অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, তানোরের কামারগাঁ ইউনিয়নের (ইউপি) মালশিরা গ্রামে গড়ে উঠা মেসার্স রত্না বেকারির কারখানায় প্রতিদিন চোলাইমদ সেবন ও জুয়ার আসর বসে এবং মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর কেমিক্যাল দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, কেক, পাউরুটিসহ নানা রকমের খাদ্যপণ্য তৈরী ও বিক্রি করা হচ্ছে।
 
সামনের দরজা বন্ধ রেখে ভিতরে এসব করা হয় এছাড়াও প্রাণ কোম্পানির মেয়াদোত্তীর্ণ জুস, টাইগার ইত্যাদির মজুদ রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে মালশিরা গ্রামের মৃত দারেছ আলীর পুত্র সুলতান তার বন্ধু কাউন্সিলর আব্দুল মান্নানসহ প্রায় ৬ জন কারখানার ঘরে বসে হাঁসের মাংস দিয়ে চোলাই মদ সেবন করছেন। এ সময় পুলিশকে খবর দিলে তারা জগ-মগ ফেলে প্রায় দ্বিগম্বর হয়ে দৌড়ে পালিয়ে যায়।
 
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী জানান, কারখানায় চোলাইমদ সেবনের পাশাপাশি রাতে জুয়ার আসর বসে। কারখানার শ্রমিকেরা জানান, সুলতানের জায়গা ভাড়া নিয়ে কারখানা করা হয়েছে, সুলতান প্রতিদিন এখানে চোলাইমদ সেবন ও জুয়ার আসর বসায়, তারা নিষেধ করতে গেলে তাদের মারপিট করে ও কারখানা বন্ধের হুমকি দেয়, তারা বলেন ভয়ে আমরা কিছু বলতে পারি না।
 
তারা বলেন, মালিক রশিদ ও আনোয়ার যেভাবে বলে আমরা সেভাবে কাজ করি। এদিকে ঘটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথকে জানানো হলে তিনি সকালের সময়কে বলেন, বাহিরে আছেন রোববারে অভিযান পরিচালনা করা হবে এবং প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত বসানো হবে। জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কবির হোসেন বলেন, রোববার অফিসে গিয়ে ছাড়পত্র না থাকলে কঠোর ব্যবস্হা নেওয়া হবে।
 
এবিষয়ে তানোর থানার এসআই নজরুল ইসলাম সকালের সময়কে বলেন, কারখানা মালিক আব্দুর রশিদকে সতর্ক করা হয়েছে, এর পর এমন ঘটনা ঘটলে কঠোর ব্যবস্হা নেয়া হবে। কারখানা
মালিক আব্দুর রশিদ জানান, এখানে এর পর চোলাই মদ সেবন হলে ব্যবসা করবো না এবং যেসব মেয়াদোত্তীর্ণ মালামাল আছে তা নষ্ট করে দেওয়া হবে। তিনি বলেন, কোম্পানির মাল নেওয়ার কথা, কিন্তু এসব মালামাল রাখার দায়ে একবার ১০ হাজার টাকা জরিমানা দিয়েছি।

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন