ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

বগুড়ার শেরপুরে করোনা রোগীদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস উদ্বোধন


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৬-২০২১ বিকাল ৫:০
বগুড়ার শেরপুর উপজেলায় শেরপুর পৌরসভার অধীন আক্রান্ত করোনা রোগীদের জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস দেয়ার উদ্যোগ নিয়েছেন শেরপুর উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক।
 
দেশের করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে ১ জুলাই বৃহস্পতিবার থেকে সারাদেশে কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর এই করোনা মহামারী দুর্যোগ মুহূর্তে বগুড়ার শেরপুর পৌরবাসীর পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মহান আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশ মোতাবেক করোনা রোগী বহন করার জন্য বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখল ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জননেতা মুঞ্জুরুল আলম মোহন, যুগ্ম-সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, জেলা যুবলীগের সভাপতি লিটন পোদ্দার ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুর তত্ত্বাবধানে মঙ্গলবার (২৯ জুন) শেরপুর উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক তার নিজ অর্থায়নে অ্যাম্বুলেন্স সেবা, মাস্ক বিতরণ ও অক্সিজেন সেবার উদ্বোধন করেন।
 
এই মহতী উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- খানপুর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম রঞ্জু, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ জাহাঙ্গীর আলম শাহীন। এছাড়াও রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ‍উপস্থি ছিলেন।
 
পৌরবাসীকে এই সেবা গ্রহণ করার জন্য মাইকিংয়ের মাধ্যমে শহরের বিভিন্ন পাড়া-মহল্লা ও রাস্তার মোড়ে প্রচারণা চালানো হয়।

এমএসএম / জামান

ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার

রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

রাসিকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ

মিয়ানমারে পাচারের চেষ্টা, সেন্টমার্টিনে ৩৭.৫ টন সিমেন্টসহ আটক ১২

কমলগঞ্জে জমি বিক্রয় সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আটক ১

কালিয়ার টোনা আলিম মাদ্রাসায় পাস করেনি কেউ!

আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের নিয়ে ব্যবসা করেছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা হচ্ছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ

কালিয়ায় বাংলা কিউআর ক্যাম্পেইন অনুষ্ঠিত

জেলা প্রশাসক কি কোনো রাজনৈতিক নেতার ব্যক্তিগত প্রতিনিধি, নাকি জনগণের প্রশাসক?

বারহাট্টায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে পটুয়াখালীতে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ

কুড়িগ্রামে তাদরীবাতুল কুরআন মডেল মাদ্রাসার পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খালিয়াজুরীতে ধনু নদী থেকে অবৈধ বালু উত্তোলন, একজনকে দেড় লাখ টাকা জরিমানা