ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

গাইবান্ধায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু


সাইফুল মিলন, গাইবান্ধা  photo সাইফুল মিলন, গাইবান্ধা
প্রকাশিত: ১৮-৭-২০২২ দুপুর ৪:১৩

‘বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধায় ৭ দিনব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা’ শুরু হয়েছে। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সোমবার (১৮ জুলাই) দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসন ও সামাজিক বনায়ন জোনের আয়োজনে স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন রংপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মতলুবুর রহমান।

পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদেকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবু খায়ের, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক বেলাল হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, সামাজিক বন কর্মকর্তা এএইচএম শরিফুল মণ্ডল প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিবেশ রক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। যেসব পতিত খালি জায়গা রয়েছে সেসব জায়গায় বৃক্ষরোপণ করে আর্থিকভাবে যেমন স্বচ্ছলতা আসে, তেমনি জ্বালানি হিসেবে পরিবেশ রক্ষা করে।

মেলায় ৩৩টি স্টল স্থান পেয়েছে। ৭ দিনব্যাপী এই মেলা সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। এছাড়া মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থাও রয়েছে।

এমএসএম / জামান

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত