সদরে ৩য় পর্যায়ে ঘর পাচ্ছেন ৬ পরিবার
মুন্সিগঞ্জ জেলা সদরে মুজিববর্ষ উপলক্ষে ক শ্রেণীর ভূমিহীন ও গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৩য় পর্যায়ের ২য় ধাপে গৃহ হস্তান্তর কার্যক্রম বিষয়ক প্রেস ব্রিফিং অসুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৯ জুলাই মঙ্গলবার বেলা ১ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসাইন মো. আল জুনাইদ। আরো ছিলেন সহকারি কমিশনার ভূমি ( সদর) মো. কামরুল হাসান মারূফ।
ব্রিফিংয়ে জানানো হয় , প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৩য় পর্যায়ের ২য় ধাপে গৃহহীনদের মাঝে আগামি ২১ জুলাই গৃহ হস্তান্তর করা হবে। ঘরের যাবতীয় কার্যক্রম প্রায় শেষের দিকে। সদরে মোট ৬ জন উপকার ভোগি এবার দুই শতাংশ জমিসহ দ্বিকক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘর পাচ্ছেন। যার মৌজা মূল্য অনুসারে প্রতিটি পরিবার প্রায় ১৬ লক্ষ টাকার আর্থিক মূল্যের ঘর পাচ্ছেন। প্রতিটি ঘরেই রয়েছে আধুনিক সুযোগ সুবিধা।
সদরে যারা ঘর পাচ্ছেন – (১) মো. আক্তার হোসেন (২) ফাতেমা আক্তার (৩) আবুল কাশেম (৪) ময়না বেগম (৫) নুর বানু (৬) রিনা বেগম।
এ সময় প্রেস ব্রিফিয়ে আরো অনেকে উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর