ফরিদপুরে উচ্চ মূল্যে নিম্নমানের চার্জার ফ্যান ও লাইট বিক্রি বন্ধে ভ্রাম্যমান আদালত
বিদ্যুতের লোডশেডিংয়ের খবরে চার্জার ফ্যান ও লাইটের মূল্য বৃদ্ধির পাশাপাশি অতি মুনাফার আশায় নিম্নমানের ফ্যান ও লাইট বিক্রির খবরে ফরিদপুর নিউ মার্কেটের কয়েকটি দোকানে ভ্রাম্যমান আদালতের অভিয়ান পারিচালনা করা হয়।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহায়তায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তর, ফরিদপুরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে অভিযানে সিনিয়র বিপনন কর্মকর্তা মো. শাহাদত হোসেন, সিভিল সার্জনের প্রতিনিধি জেলা স্যানেটারী ইন্সপেক্টর বজলুর রশীদ খান উপস্থিত ছিলেন।
এসময় তিতুমীর বাজার ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গোলাম নবী ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু উপস্থিত থেকে ভ্রাম্যমান আদালতের কার্যক্রম পরিচালনায় সহায়তা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তর ফরিদপুরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, আমদানী তথ্য বিহীন ও নিম্নমানের লাইট ও ফ্যান বিক্রির দায়ে ফারিহা ইলেকট্রিক, আলম ইলেকট্রিক ও হক ইলেকট্রিককে প্রত্যেককে দুই হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি জানান, মার্কেটের সর্বত্র মাইকিং করে ক্রেতা ও বিক্রেতাদের অতি মূল্যে কেনা বেচা না করা ও নিম্ন মানের পন্য সরবরাহ না করতে সচেতন করা হয়।
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
Link Copied