ফরিদপুরে আলোচিত তাণ্ডব : চেয়ারম্যানসহ ৪৮৮ জনের নামে পুলিশের চার্জশিট
লকডাউন বাস্তবায়নকে কেন্দ্র করে আলোচিত ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন সরকারি অফিসে সহিংস তাণ্ডবের ঘটনায় মামলার অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা এলেম শেখের বাড়িতে হামলা ও ভাংচুরের মামলায় জেলহাজতে থাকা সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বরসহ ৪৮৮ জনের বিরুদ্ধে ফরিদপুরের আদালতে চার্জশিট দাখিল করা হয়।
মঙ্গলবার (১৯ জুলাই) জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, সালথা উপজেলায় সহিংস তাণ্ডবের ঘটনায় সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বরসহ ৪৮৮ জনের বিরুদ্ধে বিভিন্ন ধারায় ৬১ পৃষ্ঠার অভিযোগপত্র (চার্জশিট) ফরিদপুরের আদালতে দাখিল করা হয়েছে।
তিনি আরো জানান, গত২০ জুন তাণ্ডবের মামলায় আদালতে চার্জশিট দাখিলের করা হয়। যার সালথা থানার মামলা নম্বর: ৩, তাং - ০৬/০৪/২১ইং, (জিআর ৩২/২১)।জেল হাজতে থাকা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বরের বিরুদ্ধে সালথার আলোচিত তাণ্ডব মামলায় ১৪৩/১৮৬/১৪৭/১৪৮/১৪৯/৩০২/২০১/ ৩৪১/৩৩২/৩৫৩/৩০৭/৪২৭/৪৩৬/১০৯/ ১১৪/৩৪ ধারার পেনাল কোডে দাখিলকৃত চার্জশিটে অভিযোগ আনা হয়।
অপরদিকে এ চার্জশিট দাখিলকৃত মামলায় সালথায় বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা ও ভাংচুরের মামলায় জেল হাজতে থাকা সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বরকে পুনরায় গ্রেফতার দেখানোর জন্য চলতি মাসের ১৬ জুলাই পুলিশের পক্ষ থেকে কোর্টে একটি আবেদন দেয়া হয়েছে।
উল্লেখ্য , দেশের লকডাউন বাস্তবায়নকে কেন্দ্র করে এবং পরে বিভিন্ন গুজব ছড়িয়ে গত বছরের (৫ এপ্রিল ২০২১) রাতে সালথা উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি অফিসে তাণ্ডব চালায় কয়েক হাজার উত্তেজিত জনগণ। এ সময় দুটি সরকারি গাড়িসহ কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় তারা। এতে সরকারি সম্পদসহ প্রায় আড়াই কোটি টাকার সম্পদ ধ্বংস হয়। এ ঘটনায় দুই যুবক নিহত হন। এঘটনার একদিন পর সালথা থানায় একটি মামলা দায়ের করা হয়।
এমএসএম / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
Link Copied