নগরীতে টিকিট কালোবাজারিতে রেল কর্মচারী, মুচলেকায় ছাড়
রাজশাহীতে অতিরিক্ত মূল্যে টিকিট বিক্রির সময় এক রেল কর্মচারীকে হাতেনাতে আটক করেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) গোয়েন্দা সদস্যরা। এ সময় রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী ধূমকেতু এক্সপ্রেসের ৫টি টিকিট জব্দ করা হয়। গতকাল রাত সাড়ে ১১টার দিকে ধূমকেতু এক্সপ্রেস ছাড়ার আগ মুহূর্তে স্টেশনের প্লাটফর্ম থেকে তাকে আটক করা হয়। পরে স্ত্রীর মুচলেকা নিয়ে পরিবারের কাছে তাকে হস্তান্তর করা হয়।
আটক হওয়া ওই রেল কর্মচারীর নাম জিয়াউর রহমান (৩৬)। তিনি রাজশাহী মহানগরীর রেল কলোনির আব্দুর রাজ্জাকের ছেলে। পশ্চিম রেলের অতিরিক্ত মহাব্যবস্থাপকের কার্যালয়ে বার্তাবাহক হিসেবে কর্মরত তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রেলের টিকিট কালোবাজারি রোধে সারাদিনের মতো রাতেও রাজশাহী রেলস্টেশনে আরএনবির গোয়েন্দা সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। এ সময় সন্দেহজনক চলাফেরা করা অবস্থায় জিয়াউর রহমানকে অনুসরণ করতে থাকে গোয়েন্দা টিম। পরে প্লাটফর্মে ধূমকেতু এক্সপ্রেস ট্রেন প্রবেশ করার পর অজ্ঞাত ব্যক্তিদের সঙ্গে টিকিটের দামদর ঠিক করার সময় তাকে হাতেনাতে আটক করা হয়।
এ সময় জিয়াউর রহমান প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দ টিকিট নিয়ে অসামঞ্জস্য কথাবার্তা বলতে থাকেন। একপর্যায়ে নিজেকে পশ্চিম রেলের কর্মচারী বলে পরিচয় দেন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আরএনবি (গোয়েন্দা) রাজশাহীর ইনচার্জ উজ্জ্বল হোসেন বলেন, পশ্চিম রেল কর্তৃপক্ষ তার বিরুদ্ধে বিভাগীয় সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়াও তাৎক্ষণিক নির্দেশনায় তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরপর মুচলেকার মাধ্যমে তাকে পরিবারের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত হয়। পরে রেলেই চাকরিরত তার স্ত্রীর মাধ্যমে তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয় বলেও জানান এই কর্মকর্তা।
এ ব্যাপারে পশ্চিম রেলের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার বলেন, রেল কর্মচারী জিয়াউর রহমান অপরাধ করেছেন। প্রথম পর্যায়ে তাকে সাময়িক বরখাস্ত করেছি। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের
Link Copied