ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

দুর্গাপুরে খাবার নিয়ে নোংরামি


আল নোমান শান্ত, দুর্গাপুর photo আল নোমান শান্ত, দুর্গাপুর
প্রকাশিত: ২০-৭-২০২২ দুপুর ১১:১৬

নেত্রকোনার দুর্গাপুরের অস্বাস্থ্যকর পরিবেশে ময়দার বস্তা প্যাকেট করা হচ্ছে। মঙ্গলবার (১৯ জুলাই) বিকেলে দেখা যায়, দুর্গাপুর বাজারের ব্যবসায়ী দুর্গাপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক বাপ্পী সাহার দুর্গাপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের দেশওয়ালীপাড়ার গোডাউনে প্রকাশ্য দিবালোকে অস্বাস্থ্যকর পরিবেশে ময়দা বস্তা বন্দি করছে।

উপস্থিত কর্মচারীরা বলেন, এগুলো আনার পথে ভিজে যাওয়ার মালিকের ক্ষতি হয়েছে। এগুলো ফেরত দেয়া হবে।

পথচারীদের ধারণা, এগুলো বাজারজাত হলে মানুষের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর হবে। এমন নোংরা পরিবেশে পুরান বস্তুা বদল করে নতুন বস্তায় ভরা হচ্ছে এই দৃশ্য দেখে পথচারীদের মধ্যে গুঞ্জন তৈরি হলেও তারা এটার তোয়াক্কা করেনি। 

সরেজমিন দেখা যায়, মাটিতে পলিথিন বিছিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খোলা মাঠে রোদে শুকানোর পর ভেজা ময়দাগুলোর বস্তা পরিবর্তন করে পা দিয়ে পাড়িয়ে অন্য বস্তায় ভরছে। কর্মচারীদের শরীরের ঘাম ঝরছে এবং ময়দার সাথে মিশছে।

জানা যায়, গতকাল ট্রাকে করে আনার সময় বৃষ্টিতে হালকা ভিজে যায় এই ময়দার বস্তাগুলো। পরবর্তীতে ভেজা বস্তাগুলো পরিবর্তন করার জন্য পলিথিন মাটিতে বিছিয়ে কর্মচারীরা ময়দার ওপর দাঁড়িয়ে থেকে অস্বাস্থ্যকর পরিবেশে পরিবর্তন করেছেন।

খাবার নিয়ে নোংরামি করায় অসন্তোষ দেখা দিয়েছে জনমনে। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এ সময় কর্মচারীরা জানান, এগুলো ফেরত দেয়ার জন্য বস্তবন্দি করা হচ্ছে।

এ বিষয়ে কার্তিক সাহা অ্যান্ড সন্সের স্বত্বাধীকারী উত্তম কুমার বাপ্পী সাহা জানান, এগুলো নষ্ট হওয়াই আমি গরু, মাছ ইত্যাদির খাদ্য হিসেবে বিক্রি করব।

এ বিষয়ে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব উল আহসান জানান, আমি বিষয়টি দেখব।

এমএসএম / জামান

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান