ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

কলারোয়ার রঘুনাথপুরে কালাম বাহিনীর বিরুদ্ধে টাকা ছিনতাইের অভিযোগ


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ২০-৭-২০২২ বিকাল ৫:৫০
সাতক্ষীরার কলারোয়ার বজ্রবাক্স থেকে বাড়ি ফেরার পথে রঘুনাথপুর এলাকার মৃত ইমান আলীর ছেলে নজরুলের কাছ থেকে ৪ লাখ টাকা ছিনতাই করেছে কালাম বাহিনী নামে সংঘবদ্ধ একটি ছিনতাইকারী চক্র।
 
নজরুল ইসলামের কাছে ঘটনার সত্যতা জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন, বজ্রবাক্সের খলিল বিশ্বাসের ছেলে মিজানুর কাছে আমার নিজের জমি বিক্রয়ের ৪ লাখ টাকা বায়নাপত্র করি গত ১৭ জুলাই। রাত আনুমানিক ৯টার দিকে মিজানুরের বাড়ি থেকে টাকা নিয়ে ফেরার পথে আমার পথরোধ করার চেষ্টা করে ৩ থেকে ৪ জন ছিনতাইকারী। আমি বাড়ির কাছাকাছি গেলেই ছিনতাইকারীরা আমাকে বেধড়ক মারপিট করে আহত করে আমার কাছ থেকে ৪ লাখ টাকা ছিনিয়ে নেয়ার সময় আমি ছিনতাইকারীদের চিনতে পারি। রঘুনাথপুর এলাকার ইসলাম আলীর ছেলে কালাম, মনতাজ আলী সরদারের ছেলে ফারুক, আব্দুল আলিমসহ আরো দুই-তিনজন সন্তাসী আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে টাকা নিয়ে পালিয়ে যায় কলাম বাহিনী।
 
নজরুল ইসলাম বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এমএসএম / জামান

ঝালকাঠিতে চার সেতু ও সড়ক নির্মাণসহ এলজিইডির নানা উন্নয়ন প্রকল্প চলমান

চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান

হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ

সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা

রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক

বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই

সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি

শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন

ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের

মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০

মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ