ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

দুর্গাপুরে বালুর পোর্টের টিনশেড ঘর থেকে নারীর মৃতদেহ উদ্ধার 


আল নোমান শান্ত, দুর্গাপুর photo আল নোমান শান্ত, দুর্গাপুর
প্রকাশিত: ২১-৭-২০২২ দুপুর ১২:২

নেত্রকোনার দুর্গাপুরে বালুর পোর্টে শ্রমিক থাকার একটি টিনশেড ঘর থেকে সেলিনা খাতুন নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ জুলাই) রাতে উপজেলার বিরিশিরি ইউনিয়নের শিমুলতলী ব্রিজসংলগ্ন এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। সেলিনা খাতুন উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের কাকড়াকান্দা গ্রামের এমদাদুল হকের স্ত্রী।  

জানা গেছে, উপজেলার শিমুলতলী এলাকায় নদী থেকে বালু এনে স্টক করে তারপর বিক্রি করা হয়। সেখানে রাতে পোর্টের দেখাশোনা করার জন্য শ্রমিকদের জন্য একপাশে একটি টিনশেড ঘর নির্মাণ করে দেয় মালিকপক্ষ। সেখানেই শ্রমিকরা সব সময় থাকেন। তবে  ঈদ উপলক্ষে গত কয়েক দিন ধরে বন্ধ ছিল শিমুলতলি পোর্ট‌। ঈদের ছুটি শেষ করে শ্রমিকরা কর্মস্থলে আসতে শুরু করেছেন। পুনরায় বালু বিক্রি শুরু হবে তাই গতকাল বুধবার  শ্রমিকরা কর্মস্থলে ফিরে আসেন।

আরো জানা গেছে, বুধবার সন্ধ্যার দিকে নিজেদের থাকার  টিনশেড ঘরটির ময়লা পরিষ্কার  করতে গেলে ঘরের মেঝেতে এক নারীর লাশ পগে থাকতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ওই নারীর পরিবার জানায়, সেলিনা গত সোমবার বিকেলে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফেরেনি। গত দুই দিন ধরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।  

 এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি নেত্রকোনা জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনা তদন্তে পুলিশ কাজ করছে।

জামান / জামান

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান