ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

চাকরির প্রলোভনে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ যুবক গ্রেফতার


মোস্তফা কামাল খান (গলাচিপা) photo মোস্তফা কামাল খান (গলাচিপা)
প্রকাশিত: ২২-৭-২০২২ দুপুর ১২:২০
পটুয়াখালীর গলাচিপায় চাকরির প্রলোভন দেখিয়ে ১৫ বছরের এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত দুই ধর্ষক রিয়াজ হাওলাদার (২১) এবং রাব্বি গাজীকে (২০) গ্রেফতার করেছে। গত বুধবার সকালে উপজেলার চরসুহরি এলাকার ইব্রাহিম দফাদারের বসতঘরে ধর্ষণের এ ঘটনা ঘটে। 
 
গ্রেফতার হওয়া রিয়াজ ডাকুয়া ইউনিয়নের আটখালীর আমীর হোসেন হাওলাদারের ছেলে এবং রাব্বি গাজী একই গ্রামের আজীজ গাজীর ছেলে। রিয়াজ পেশায় মোটরসাইকেল চালক এবং রাব্বি গাজী রাজমিস্ত্রির কাজ করে।
 
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আনোয়ার হোসেন বলেন, ভিকটিম আসামিদের পূর্বপরিচিত। গত ১৭ জুলাই পূর্ব পরিচয়ের সূত্র ধরে ১নং আসামি ভিকটিমকে চাকরি দেয়ার কথা বলে ২নং আসামিসহ লঞ্চযোগে ঢকা নিয়ে যায়। ঢাকা পৌঁছানোর পর পরবর্তীতে ভিকটিম চাকরি করবে না বলে জানালে পুনরায় লঞ্চযোগে ঢাকা থেকে পটুয়াখালী আসে। পরবর্তীতে পটুখালী থেকে ঘটনাস্থলে নিয়ে রিয়াজ হাওলাদার ও রাব্বি গাজী পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণ শেষে ভিকটিমসহ হরিদেবপুর আসার সময় ভিকটিম কৌশলে জনৈক নিমাই চন্দ্র দাসের বাড়িতে গিয়ে ঘটনার বিষয় জানালে স্থানীয় ইউপি সদস্যসহ স্থানীয় লোকজন উক্ত এলাকায় ডিউটিরত পুলিশকে সংবাদ দেন। তাৎক্ষণিকভাবে পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায়  অভিযুক্ত রিয়াজ হাওলাদার এবং রাব্বি গাজীকে গ্রেফতার করে। 
 
ওসি আরো জানান, ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার ভিকটিমের শারীরিক পরীক্ষা সম্পন্ন করা হয় এবং আসামিদের আদালতে উপস্থাপন করা হয়। 

এমএসএম / জামান

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া