ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

দুর্গাপুরে ঘর-বাড়িতে সন্ত্রাসী হামলা, থানায় অভিযোগ


আল নোমান শান্ত, দুর্গাপুর photo আল নোমান শান্ত, দুর্গাপুর
প্রকাশিত: ২২-৭-২০২২ বিকাল ৫:২৫

নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা যুবলীগের সহ-সম্পাদক রায়হান, স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড সভাপতি নিজাম উদ্দিন, ব্যবসায়ী অনিকের বাড়িরে অতর্কিত সশস্ত্র হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (২১ জুলাই) গভীর রাতে পৌরসভার চরমোক্তারপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।  

অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে একদল চিহ্নিত সন্ত্রাসী তাহাদের মেরে ফেলার জন্য চরমোক্তারপাড়া এলাকায় কয়েকটি বাসা-বাড়িতে হামলা চালায়। ওই দিন রাতে নিজাম উদ্দিন ও ব্যবসায়ী অনিক রাতে মোটরসাইকেলযোগে চরমোক্তারপাড়া বাসায় যাওয়ার পথে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যান নিজাম উদ্দিন ও অনিক। পরবর্তীতে সন্ত্রাসীরা রামদা, কিরিচ, ধারালো দা, লোহার রড, লাঠিসোঠা দিয়ে উপজেলা যুবলীগের সহ-সম্পাদক রায়হান, স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড সভাপতি নিজাম উদ্দিন ও ব্যবসায়ী অনিকের বাড়ি-ঘরে হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করে। পরবর্তীতে বিভিন্ন ঘর থেকে প্রায় চার লাখ টাকার স্বর্ণালঙ্কার ও একটি মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় তাদের মেরে ফেলার হুমকি দিয়ে যায়।

এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম বলেন, সন্ত্রসী হামলার অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পৌর মেয়র আলাউদ্দিন আলাল বলেন, পৌর এলাকায় আইনশৃঙ্খলার অবনতি দিন দিন বেড়েই চলেছে। দায়ের মহড়া, সন্ত্রাসীদের আনাগোনায় পৌরবাসীসহ সাধারণ ব্যবসায়ীরা আতঙ্কিত। আমি শান্তিপ্রিয় মানুষ, পৌরবাসীকে নিয়ে শান্তিতে বসবাস করতে চাই। পৌর শহরে আইনশৃঙ্খলা বাহিনীর তদারকি বাড়ানো প্রয়োজন। 

জামান / জামান

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান