সভাপতি কালাম, সম্পাদক ইকবাল
১৯ বছর পর ত্রিশাল উপজেলা আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত
দীর্ঘ ১৯ বছর পর ময়মনসিংহের ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সম্মেলন বৃহস্পতিবার (২১ জুলাই) অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে আবুল কালাম শামছুদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে ইকবাল হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ময়মনসিংহের সার্কিট হাউসে এ কমিটি ঘোষণা করেন।
এর আগে বৃহস্পতিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রথম অধিবেশন স্থানীয় সরকারী নজরুল একাডেমী মাঠে অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম ছৌধুরী নাদেল।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আবুল কালামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি, রেমন্ড আড়েং, স্থানীয় সংসদ সদস্য হাফেজ রুহুল আমীন মাদানী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জালাল উদ্দিন, সদস্য এডভোকেট জিয়াউল হক সবুজ প্রমুখ।
পরে সন্ধ্যায় দ্বিতীয় অধিবেশনের জন্য ময়মনসিংহে সার্কিট হাউসে যাওয়ার জন্য বলা হয়। প্রার্থীদের সাথে দীর্ঘ আলোচনার পর রাতে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ ও কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে আবুল কালাম শামছুদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে ইকবাল হোসেনের নাম ঘোষণা করেন।
জামান / জামান
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী