সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে কুতুবদিয়ায় মানববন্ধন
নড়াইলসহ দেশব্যাপী সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে কক্সবাজারের কুতুবদিয়ায় মানববন্ধন করেছে জাতীয় শিশু কিশোর সংগঠনের শাখা আসর বাতিঘর খেলাঘর আসর। খেলাঘর কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২২ জুলাই) বিকেল ৪টায় কুতুবদিয়ায় বাতিঘর খেলাঘর আসরের উদ্যোগে উপজেলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন খেলাঘর কক্সবাজার জেলা কমিটির সদস্য এবং বাতিঘর খেলাঘর আসরের সাধারণ সম্পাদক এম. শহীদুল ইসলাম। তিনি বলেন, সম্প্রীতির বাংলাদেশে সাম্প্রদায়িক অরাজকতা কখনোই কাম্য নয়। খেলাঘর সাম্প্রদায়িক মুক্ত সম্প্রীতির বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশে যারা সম্প্রীতি বিনষ্ট করছে তাদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।
বাতিঘর খেলাঘর আসরের সহ-সভাপতি মাস্টার আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন- মাস্টার মিজানুর ররহমান, মো. ইউসুফ, মাস্টার জয়নাল, ঝর্ণা, ইমতিয়াজ, হানিফ, শহীদ, আকিবসহ অনেকে।
এমএসএম / জামান
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা
Link Copied