ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে বিদেশি পিস্তল ও গুলি সহ চেয়ারম্যানকে আটক করেছে ডিবি পুলিশ


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ২৩-৭-২০২২ দুপুর ২:৫৪
ফরিদপুরে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলিসহ এক ইউপি চেয়ারম্যান ও তার সহযোগীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
 
শুক্রবার (২২ জুলাই) দিনগত রাত পৌনে নয়টার দিকে জেলা সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের বাবুপাড়া নামক এলাকা থেকে ওই চেয়ারম্যান ও তার সহযোগীকে আটক করা হয়। 
 
আটক চেয়ারম্যানের নাম শহিদুল ইসলাম মজনু (৪৭) ও তার সহযোগীর নাম সোহেল হোসেন (৩৫)।
 শহিদুল ইসলাম মজনু ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান। তার সহযোগী সোহেলের বাড়ি জেলা শহরের বায়তুল আমান এলাকায়। 
 
আটকের সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের  জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনু ও তার সহযোগী সোহেল হোসেনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছে থেকে ১ টি বিদেশী পিস্তল ও ১টি ম্যাগজিন এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

এমএসএম / এমএসএম

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা