নিয়ম মেনে উঠতে হবে কুবি'র শেখ হাসিনা হলে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বর্তমানে তিনটি ছেলেদের এবং একটি মেয়েদের হল চালু রয়েছে। শেখ হাসিনা হল নামে ৬৪ কক্ষ বিশিষ্ট একটি হল উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। আগামী ৩১ জুলাই এ হলটি উদ্বোধন হবে। উদ্বোধনের অপেক্ষায় থাকা এই হল নিয়ে রয়েছে নানা আলোচনা। কোন প্রক্রিয়ায় এই হলে ছাত্রীরা উঠবে সেটা নিয়েও রয়েছে প্রশ্ন। কারণ, বিশ্ববিদ্যালয়ের বর্তমান হলগুলোতে হল প্রাধ্যক্ষ থাকলেও একচেটিয়াভাবে হলগুলো পরিচালনা করছে বিশ্ববিদ্যালয়ের হল শাখা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকেরা।
গত ১৯ জুলাই নবনির্মিত শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. সাহেদুর রহমান। নতুন হল নিয়ে তার পরিকল্পনার কথা বলতে গিয়ে তিনি বলেন, আমি শেখ হাসিনা হলের প্রভোস্ট হিসেবে মাত্র নিয়োগ পেলাম। এখনো হাউজ টিউটর নিয়োগ হয়নি। তবুও হল উদ্বোধনের আগে সব কিছু হবে বলে আশা করছি। এই হলকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একটি মডেল হল হিসেবে গড়ে তুলবো।
বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলগুলোতে শিক্ষার্থীদের হলে উঠা-নামা অলিখিতভাবে ছাত্রলীগই করে থাকে। নতুন হলে কোন প্রক্রিয়ায় ছাত্রীরা হলে উঠবে এমন প্রশ্নে শেখ হাসিনা হলের প্রভোস্ট মো. সাহেদুর রহমান বলেন, অন্যান্য হলে কি হয় সেটা এই হলের ক্ষেত্রে দেখার বিষয় না। একটা নির্দিষ্ট নিয়ম, শর্ত মেনেই শিক্ষার্থীরা এই হলে উঠেব। ৩১ জুলাই হল উদ্বোধন হবে। তার আগেই নোটিশ দিয়ে শিক্ষার্থীদের আবেদন করার বিষয় জানিয়ে দেয়া হবে এবং এর মধ্যেই আমরা ভাইবা ডেকে হলে উঠা শিক্ষার্থীদের চূড়ান্ত করবো।
তিনি আরো বলেন, সে সকল শিক্ষার্থী এখন পুরোনো হলে আছে তারা শেখ হাসিনা হলে সিট বরাদ্ধ পাবে না। আমরা আবেদনের ভিত্তিতে নতুন হলে শিক্ষার্থীদের তুলবো। ইতোমধ্যে আমরা তিনটা বিশ্ববিদ্যালয়ের নিয়মগুলো মিলিয়ে একটা গাইডলাইন তৈরি করার চেষ্টা করছি। সে অনুযায়ীই সব কাজ হবে। শিক্ষার্থীদের জন্য যেটা সবচেয়ে ভালো হয় সেটাই আমরা করবো।
এমএসএম / এমএসএম
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র্যালি ও সমাবেশ
শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত
গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম
ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’
শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা
সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি
বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন
গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ
আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে
নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু