ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় ধর্মীয় সম্প্রীতি রক্ষার্থে আইন-শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ২৪-৭-২০২২ রাত ১২:১৩
নড়াইলের লোহাগড়ায় ধর্মীয় সম্প্রীতি রক্ষার্থে আইন-শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ জুলাই) বিকেল ৪টায় লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি ড. খ: মহিদ উদ্দিন (বিপিএম)। জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়।
 
সভায় নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম,জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারন সম্পাদক এবং সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, লোহাগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আব্দুল হান্নান রুনু, লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন,সাধারন সম্পাদক এবং পৌরসভার মেয়র সৈয়দ মশিয়ূর রহমান,বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,শিক্ষক ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
 
বক্তারা বলেন ,লোহাগড়ার দিঘলিয়া সাহাপাড়ায় যারা হামলার সঙ্গে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে।দিঘলিয়ায় ধর্মীয় সম্প্রীতি নষ্টের লক্ষ্যে যারা মদদ যুগিয়েছে এবং যারা ঘটনার সঙ্গে সম্পৃক্ত তাদেরকে কোনভাবেই ছাড় দেয়া হবে না।বিভিন্ন বাড়িঘর, দোকানপাটসহ উপসানালয়ে হামলা চালিয়ে আইন-শৃংখলার অবনতি ঘটনোর সঙ্গে যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি পেতে হবে। ইতোমধ্যে হামলায় জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ডিআইজি।

এমএসএম / জামান

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস