মাদারীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সন্ত্রাসী হামলায় গুরুতর আহত
মাদারীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জাকির হোসেন মোল্লাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করেছে সন্ত্রাসীরা। শনিবার (২৩ জুলাই) রাত ১১টার দিকে তিনি মাদারীপুর শহরের উপকণ্ঠে ঝাউদি ইউনিয়নের তালতলার তার নিজ বাড়িতে ফেরার পথে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কুলপদ্দি সদর উপজেলা কমপ্লেক্সের কাছে সরকারি সার গোডাউনের নিকট পৌঁছালে অন্ধকারের মধ্যে পূর্ব থেকে ওতপেতে থাকা সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। তার আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়। অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য পরবর্তীতে তাকে ফরিদপুর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। এ ব্যাপারে মামলা প্রস্তুতি নিচ্ছে তার পরিবার।
মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ, মাদারীপুর জেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এ সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসীদের চিহ্নিত ও অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার আহবান জানিয়েছেন।
এমএসএম / জামান
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা