সিংগাইরে বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে টাকা চুরি
মানিকগঞ্জের সিংগাইরে বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে ৪৮ হাজার ২০০ টাকা চুরির ঘটনা ঘটেছে । এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত ব্যক্তি আ. মজিদ সিংগাইর থানায় গত ২২ জুলাই বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের বাস্তা গ্রামের মৃত টোকান মিয়ার ছেলে আ. মজিদের ব্যক্তিগত মোবাইলে বিকাশ পরিচালনা করা নম্বরে (০১৮২৬-৭৪৬১৯২) গত ২১ জুলাই রাত ১০টা ১২ মিনিট এবং ১০টা ১৫ মিনিটে দুটি বিকাশ মেসেজের মাধ্যমে ৩০ হাজার ও ২১ হাজার মোট ৫১ হাজার টাকা পাঠায় তার এক স্বজন । পরদিন সকালে স্থানীয় বাজারের বিকাশ দোকানদার বদরুলের কাছে গিয়ে টাকা উত্তোলনকালে জানতে পারেন মজিদের বিকাশ অ্যাকাউন্টে মাত্র ২ হাজার ৮০০ টাকা আছে।
টাকা কই গেল- এমন প্রশ্ন করলে বিকাশের অফিসে কল করলে দোকানি জানায়, কেউ হ্যাক করে টাকা নিয়ে গেছে। তাই জলদি করে অবশিষ্ট ২ হাজার ৮০০ টাকা উত্তোলন করে নেন তিনি। পরে দোকানি বিকাশ অফিসে কল করলে জানায়, বিকাশে টাকা জমা হওয়ার পর হতেই ০১৭৩৫-৭৪০১৮০ এবং ০১৮৩৯-৯৯১৩২২ নাম্বার ছাড়া আরো কয়েকটি নম্বর হতে পর্যায়ক্রমে টাকা নিয়ে যায়। অসহায় হয়ে অটোচালক আ. মজিদ ঘুরছেন দ্বারে দ্বারে ।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত আ. মজিদের কাছ থেকে অভিযোগ নেয়া হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
খুলনায় ইয়ুথ শেয়ার-নেট প্রকল্পের দ্বিতীয় স্টেকহোল্ডার মিটিং অনুষ্ঠিত
গোপালগঞ্জে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত
চকরিয়ার ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ
যৌতুকের দাবিতে নির্যাতনে তরুণীর মৃত্যু: স্বামীর বিচারের দাবিতে মোহনগঞ্জে মানববন্ধন
বড়লেখায় ভূয়া সিআইডি প্রতারক ও চাঞ্চল্যকর জোড়া খুনের আসামী গ্রেফতার
পটিয়া প্রেস ক্লাবে ঢুকে প্রকাশ্যে সাংবাদিকের ওপর হামলা
চিতলমারীতে শিশু ধর্ষণের অভিযোগ: মামলা দায়ের, প্রধান আসামি গ্রেপ্তার
রাস্তা নির্মাণের নামে ব্যক্তিমালিকানাধীন পাহাড় কেটে দখলের অভিযোগ, জেলা প্রশাসকের কাছে আবেদন
পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩
রায়গঞ্জে মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমের শিক্ষক প্রশিক্ষণ শুরু
রায়গঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের
নাচোলে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
কেশবপুরে সরকারি খাল থেকে অবৈধ বাঁধ উচ্ছেদ
Link Copied