নিষেধাজ্ঞা শেষে মাছ শিকারে ছুটছে আনোয়ারার উপকূলীয় জেলেরা
মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় শনিবার মধ্যরাত থেকেই সাগরে মাছ শিকারে ছুটছে আনোয়ারা উপজেলার উপকূলীয় জেলেরা। মাছ ধরাকে কেন্দ্র করে উপকূলীয় এলাকায় এখন জেলেদের পদচারণায় মুখর।
সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের লক্ষ্যে সরকারের দেওয়া ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে (২৩ জুলাই) শনিবার মধ্যরাতে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার রায়পুর ইউনিয়নের উঠান মাঝির ঘাট, সাত্তার মাঝির ঘাট, সিফাতলি ঘাট, গলা কাটার ঘাট, বারশত ইউনিয়নের পার্কি ঘাট এবং জুঁইদন্ডী ইউনিয়নের বিভিন্ন ঘাট থেকে প্রায় ৬০ হাজার জেলে সাগরে মাছ শিকার করতে প্রস্তুতি সম্পন্ন করেছে। জেলেদের মনে স্বপ্নপূরণের প্রত্যাশা আবহাওয়া ভালো থাকলে এবার বেশি মাছ আহরণ করে ফিরতে পারবেন তারা।
গহিরা উঠান মাঝির ঘাট এলাকার জেলে মোহাম্মদ জাফর বলেন, ‘দীর্ঘ দুমাস পর নিষেধাজ্ঞা শেষে জেলেদের কিছুটা উৎসাহ-উদ্দীপনা থাকলেও পাশাপাশি ঋণ নিয়ে দুশ্চিন্তা রয়েছে। অনেকের ঋণ রয়েছে। কিন্তু দুই মাস মাছ ধরা বন্ধ থাকায় পরিশোধ সম্ভব হয়নি। এখন মাছ ধরে নিজেও চলতে হবে, ঋণও পরিশোধ করতে হবে। এবার অনেক আশায় নিয়ে আমরা সাগরে নামবো। কারণ গত বছর আশানুরূপ ইলিশ পাওয়া যায়নি। আশা করছি এ বছর প্রচুর ইলিশ পাওয়া যাবে।’
আনোয়ারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশিদুল হক দৈনিক সময়ের কাগজকে বলেন, ইলিশের প্রজননকালীন দীর্ঘ ৬৫ দিন বঙ্গোপসাগরে মাছ ধরা বন্ধ থাকায় বর্তমানে মাছের উৎপাদন বাড়ছে। এ প্রচেষ্টা অব্যাহত রাখতে পারলে বঙ্গোপসাগর একটি সমৃদ্ধ মৎস্য ভান্ডারে পরিণত হবে।’
তিনি আরও বলেন, শনিবার রাত ১২টায় ৬৫ দিনের সাগরে মাছ ধরা নিষেধাজ্ঞা শেষ হচ্ছে। এরই মধ্যে জেলেরা সব প্রস্তুতি নিয়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied