বিদ্যুৎ অপচয় রোধে বিভিন্ন দপ্তর পরিদর্শনে কুবি উপাচার্য
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একাডেমিক কাউন্সিলে সকল দপ্তর, একাডেমিক বিল্ডিং, হলগুলোতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে রবিবার( ২৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন দুপুরের খাবারের বিরতির পর প্রশাসনিক ভবনের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন।
এ সময় তিনি প্রকৌশল দপ্তর, রেজিস্ট্রার দপ্তর, সংস্থাপন শাখা, এস্টেট, পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়, বিশ্ববিদ্যালয়ের আইটি সেল সহ নানা দপ্তর ঘুরে দেখেন।
দপ্তরগুলো ঘুরে দেখার সময় তিনি সকল কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যুৎ সাশ্রয়ের অনুরোধ করেন। এছাড়া সে সকল দপ্তরে অপ্রয়োজনীয় লাইট-ফ্যান চলছিল সেগুলো বন্ধ করেন।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক নুরুল করিম চৌধুরী বলেন, এটা একটি ভালো উদ্যোগ। আমাদের সবাইকে এই বিষয়ে সচেতন থাকতে হবে। দেশের এই সময়ে আমাদের সবাইকে বিদ্যুৎ অপচয় করা থেকে সচেতন থাকতে হবে। উপাচার্য স্যার নিজে এসে আজ দেখে গিয়েছেন যা আমাদের অনুপ্রেরণা দেয়।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো: আমিরুল হক চৌধুরী বলেন, সরকার আগেই বিদ্যুৎ অপচয় রোধে নির্দেশনা দিয়েছে। আমাদের সবাইকে বিদ্যুৎ অপচয় রোধে সচেতন থাকতে হবে।
পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, সারাদেশে বিদ্যুতের একটা সংকট চলছে। এই মুহূর্তে বিদ্যুৎ অপচয় কোন ভাবেই কাম্য নয়। আমি আমার রুমে এসি বন্ধ রেখেছি, আজকের একাডেমিক কাউন্সিলেও এসি চলেনি। প্রশাসনিক ভবনের অন্যান্য দপ্তরেও যাতে বিদ্যুৎ অপচয় না হয় সেজন্য আজকে আমি নিজে পরিদর্শন এসেছি।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
Link Copied