ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে অস্ত্রসহ আটক চেয়ারম্যানের বিচার দাবীতে নির্যাতিতদের মানবন্ধন


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ২৪-৭-২০২২ বিকাল ৫:১২
অবৈধ অস্ত্রসহ ডিবি পুলিশের হাতে আটক হওয়া ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে তার (চেয়ারম্যান) দ্বারা ক্ষতিগ্রস্ত মানুষ ও এলাকাবাসী।
রোববার দুপুরে শহরের নীলটুলীতে ফরিদপুর প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে চেয়ারম্যান কর্তৃক নানাভাবে ক্ষতিগ্রস্ত কয়েকশ মানুষ অংশ নেন। 
মানববন্ধনে ঈশান গোপালপুরের স্থানীয় বাসিন্দা আব্দুস সোবহান মোল্লা সভাপতিত্বে  বক্তব্য রাখেন শেখ জামাল উদ্দিন, উজ্জ্বল সরকার, মোহাম্মদ আলী, অলিউল্লা পাটোয়ারী, আনোয়ার খান, নুরুল আমিন রাব্বি, মোল্লা হারুন মোল্লা প্রমূখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম মজনু (৪৬) একটি বিদেশী পিস্তল ও ম্যাগাজিনে তিন রাউন্ড গুলিসহ ডিবি পুলিশ আটকের পর ২৩ জুলাই আদালতে সোপর্দ করেছে। এসময় পুলিশের হাতে তিন রাউন্ড গুলিসহ আটক মজনুর সহযোগী মোঃ সোহেল মন্ডলকেও আদালতে সোপর্দ করে।

এমএসএম / এমএসএম

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা