ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

কুবিতে সপ্তাহে ৪ দিন অফলাইন, ১ দিন অনলাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত


ইকবাল হাসান, কুবি photo ইকবাল হাসান, কুবি
প্রকাশিত: ২৪-৭-২০২২ বিকাল ৫:২৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সপ্তাহে ৪ দিন অফলাইনে এবং ১ দিন অনলাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রোববার (২৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ৭২তম একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেয়া হয়।

জানা যায়, অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আনিসুজ্জামান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পেট্রোল, ডিজেল ও গ্যাস, জ্বালানি খাতে বরাদ্দকৃত অর্থের ৮০ ভাগ ব্যয় করা যাবে এবং বিদ্যুৎ খাতে বরাদ্দকৃত অর্থের ২৫ ভাগ সাশ্রয় করতে হবে। তারই অংশ হিসেবে কুবিতে একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত নেয়া হয়েছে, সপ্তাহে ৪ দিন তথা রোব থেকে বুধবার যথারীতিত অফলাইনে ক্লাস চলবে আর বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। এতে জ্বালানি খাতে সাশ্রয় হবে।

এ বিষয়ে প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মো.  লাবিব বলেন, দেশের চলমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্লাস নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে আমার মনে হয় এ সিদ্ধান্ত ঠিক আছে। কারণ সংকটের কথা সবার ভাবা উচিত।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন বলেন, পৃথিবীব্যাপী জ্বালানি ও বিদ্যুতের সংকট দেখা দিয়েছে। এ সংকটে রয়েছে বাংলাদেশও। তাই প্রধানমন্ত্রী কর্তৃক বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে যে নির্দেশনা এসেছে, তা বাস্তবায়নেই আমরা একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নিয়েছি। বুয়েটে ৫ দিনই অনলাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমরা শিক্ষার্থীবান্ধব অবস্থানে থাকব। তাই প্রাথমিকভাবে একটি সিদ্ধান্ত নিয়েছি, যেটা শিক্ষার্থীদের জন্য ভালো হয় এবং দেশের জন্য মঙ্গলজনক পরবর্তীতে আমাদের সিদ্ধান্ত তেমনই নেয়া হবে।

এমএসএম / জামান

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী