কুবির শেখ হাসিনা হলের সিটের জন্য আবেদন শুরু
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নবনির্মিত শেখ হাসিনা হলে ছাত্রীদের সিট বরাদ্দের বিষয়ে ফর্ম সংগ্রহের জন্যে নির্দেশনা দিয়েছে হল প্রশাসন। রোববার (২৪ জুলাই) হল প্রাধ্যক্ষ মো. সাহেদুর রহমান স্বাক্ষরিত এক নোটিসে বিষয়টি জানানো হয়।
নোটিসে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নবনির্মিত 'শেখ হাসিনা হলে সিট প্রাপ্তির জন্য ২৪ থেকে ২৬ জুলাইয়ের মধ্যে হল প্রাধ্যক্ষ ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. সাহেদুর রহমানের অফিস থেকে ১০০ টাকা দিয়ে আবেদন ফরম সংগ্রহ করতে পারবে এবং আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে আগামী ২৭ জুলাই অফিস চলাকালীন সময়ের মধ্যে জমা দিতে হবে।
আবেদনকারী শিক্ষার্থীরা আবেদন ফরমের সাথে সকল পরীক্ষার মার্কশীট এবং যাদের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ফলাফল প্রকাশিত হয়নি তাদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার মার্কশীটের সত্যায়িত ফটোকপি জমা দেবে। আবেদন ফরমের সাথে এনআই ডি/জন্ম নিবন্ধন ও দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।
নোটিসে আরো বলা হয়, আবেদনকারী ছাত্রীদের আবেদন ফরমে সংযুক্ত সকল একাডেমিক সনদের মূল কপি নিয়ে আগামী ২৮ জুলাই সকাল ১০টায় হল প্রাধ্যক্ষ ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. সাহেদুর রহমানের অফিসে সাক্ষাৎকারের জন্য উপস্থিত হতে হবে। সাক্ষাৎকারের দিন অনুপস্থিত ছাত্রীদের কোনো অবস্থাতেই সিট বরাদ্দ দেয়া হবে না।
এমএসএম / জামান
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা