ফরিদপুরে গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা
ফরিদপুরে এক কিশোরী গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। মামলার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি এমএ জলিল জানান, শামীম মুন্সী নামে এক ব্যক্তিকে আসামি করে শনিবার (২৩ জুলাই) মামলা দায়ের করেন ওই কিশোরীর মা পারভীন বেগম। শামীম (৩১) ফরিদপুর সদরের চাঁদপুর ইউনিয়নের উত্তর বাহিরদিয়া গ্রামের বাসিন্দা।
মামলার এজাহারের বরাত দিয়ে ওসি বলেন, ১৭ বছর বয়সী ওই কিশোরী শামীমের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করত। শামীম বিভিন্ন সময়ে অশ্লীল কথাবার্তা বলে মেয়েটিকে উত্ত্যক্ত করত। একদিন বাড়িতে কেউ না থাকার সুযোগে শামীম তার শ্লীলতাহানি করে এবং মোবাইল ফোনে কয়েকটি নগ্ন ছবি তুলে রাখে। এ বিষয়ে কাউকে না জানানোর জন্য শামীম তাকে হুমকি দেয়। এরপর শামীম মোবাইলে ধারণ করা ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ২০২১ সালের ২ জুন সকালে মেয়েটিকে ধর্ষণ করে। এ সময় বাড়িতে কেউ ছিল না। ছবি ভাইরাল হওয়ার ভয়ে মেয়েটি ঘটনাটি চেপে যায়। এরপর থেকে শামীম নিজ বাড়ি ও বিভিন্ন জায়গায় নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করত বলে অভিযোগে বলা হয়েছে।
ওসি আরো জানান, গত ১৯ জুলাই রাত ৩টার দিকে শামীম মেয়েটির বাড়ি গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়েটির মা ও বাবা শব্দ শুনে এগিয়ে গেলে শামীম পালিয়ে যায়। ওই সময় ওই কিশোরীর বাবা শামীমের বাড়িতে গিয়ে বিচার চাইলে তারা তাকে তাড়িয়ে দেয়। এরপর এ ঘটনায় মামলা করা হয়। শামীমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
উল্লেখ্য, গত ২০ জুলাই দুপুরে ওই কিশোরীকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। বর্তমানে সে ওই হাসপাতালে চিকিৎসাধীন।
এমএসএম / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর