মুন্সীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল রোববার (২৪ জুলাই) দীঘিরপাড় বাজার এলাকায় অভিযান চালায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
অভিযানকালে দেখা যায়, শরীফ মিনি মার্কেটের একটি দোকানে পণ্যসামগ্রীর মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে না। এর দায়ে দোকানটিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও শ্রী কৃষ্ণ ফার্মেসিতে মনিটরিংকালে দেখা যায়, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করা হচ্ছে। এজন্য ফার্মেসিটিকে ৫ হাজার জরিমানা করা হয়।
এছাড়া খান স্টোরে মনিটরিংকালে দেখা যায়, খাদ্যপণ্যে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন বিক্রি করা হচ্ছে এবং জর্দার রংয়ের নামে নন-ফুডগ্রেড ইন্ডাস্ট্রিয়াল রং বিক্রি করা হচ্ছে। এর দায়ে দোকানটিকে ১০ হাজার জরিমানা করা হয়। তিনটি দোকানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে টঙ্গিবাড়ী থানা পুলিশের পুলিশ সদস্যরা এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম সহযোগিতা করেন।
এমএসএম / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
Link Copied