সাতক্ষীরা পৌরসভার নাজিম উদ্দীনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু
সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাজিম উদ্দীনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। রোববার (২৪ জুলাই) বেলা সোয়া ১১টায় সাতক্ষীরা সার্কিট হাউসে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের খুলনা বিভাগীয় পরিচালক গিয়াস উদ্দীন এ তদন্ত করছেন। বিভিন্ন গণমাধ্যমে নাজিমউদ্দীনের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, মাদক সেবনসহ বিভিন্ন অনিয়মের রিপোর্ট প্রকাশিত হলে মন্ত্রিপরিষদ বিভাগ এ তদন্তের নির্দেশ দেয়।
স্থানীয় সরকার মন্ত্রণালয় সাতক্ষীরার উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস জানান, মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাজিম উদ্দীনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। স্থানীয় সরকার শাখার খুলনা বিভাগীয় পরিচালক গিয়াস উদ্দীন বিষয়টি তদন্ত করছেন। প্রধান নির্বাহী নাজিম উদ্দীন ও সাক্ষী বিরাজ হোসেনসহ ১১ জন সার্কিট হাউসে যথাসময়ে উপস্থিত হন। এখন পর্যন্ত বিরাজ হোসেনের সাক্ষ্য নেয়া হয়েছে। বাকিদের সাক্ষ্য পর্যায়ক্রমে নেয়া হবে।
তিনি আরো জানান, সাক্ষ্য দেয়ার জন্য পৌরসভার মাস্টার রোল কর্মচারী বিরাজ হোসেন, রুবেল হোসেন, রেজা হোসেন, পৌরসভার প্রধান সহকারী প্রশান্ত কুমার ব্যানার্জী, উচ্চমান সহকারী তাহমিনা খাতুন, অফিস সহায়ক কামাল হোসেন, পাইপলাইন মেকানিক আনারুল ইসলাম, পাম্পচালক আরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও আরিফ আহমেদ খানকে চিঠি দেয়া হয়েছে।
প্রসঙ্গত, ঘুষ বাণিজ্য, কর্মকর্তা-কর্মচারীদের সাথে অশাল্যীন আচরণ, ক্রসফায়ারের হুমকি, নির্বাহী আদালত বসিয়ে জেল-জরিমানার হুমকি, চাকরি থেকে অব্যাহতির হুমকি, সরকারি গাড়ি ব্যবহার করে মাদক বহন ও সেবন, নিয়মবহির্ভূতভাবে ছুটি কাটানোসহ একাধিক অভিযোগ রয়েছে সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাজিম উদ্দীনের বিরুদ্ধে। এসব অভিযোগ পৌর মেয়র তাশকিন আহমেদ চিশতি লিখিতভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠান। পাশাপাশি অনুলিপি পাঠান জনপ্রশাসন মন্ত্রণালয়ে। এছাড়া নাজিম উদ্দীনের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নাজিমউদ্দীনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয়া হয়।
এমএসএম / জামান
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে