ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

সাংবাদিকদের হুমকি দেয়ার ঘটনায় বিচার চেয়ে দুই সাংবাদিকের লিখিত অভিযোগ


ইকবাল হাসান, কুবি photo ইকবাল হাসান, কুবি
প্রকাশিত: ২৫-৭-২০২২ বিকাল ৫:৩৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) হল থেকে সাংবাদিকদের বের করে দেয়া ও দেখে নেয়ার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে কুবি শাখা ছাত্রলীগের সভাপতি ও নেতাকর্মীদের বিরুদ্ধে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর অভিযোগপত্র দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও আজকের পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবুল বাসার সাজ্জাদ এবং আইন বিভাগের শিক্ষার্থী ও আমাদের সময় পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাফায়েত সিফাত। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী।
 
অভিযোগপত্রে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষার্থে আমরা নিয়মিত প্রিন্ট ও অনলাইন মাধ্যমে সংবাদ প্রচার করে থাকি। আমরা বিশ্বাস করি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও কর্মরত সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের। তবে শাখা ছাত্রলীগের কিছু কার্যক্রম এসব জায়গাকে প্রশ্নবিদ্ধ করে তুলছে। গত রবিবার (২৪ জুলাই) শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ শাখা ও হল ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর উপস্থিতিতে প্রকাশিত সংবাদের জের ধরে আমাদের রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে বের করে দেওয়া ও দেখে নেওয়ার হুমকি প্রদান করেন। এ সময় ইলিয়াস ও তার সাথে থাকা শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ আমার (সাজ্জাদ) বাবাকে নিয়েও অগ্রহণযোগ্য মন্তব্য করেন। পাশাপাশি তাদের সাথে থাকা বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক খায়রুল বাশার সাকিবকে আদেশ করেন বঙ্গবন্ধু হল থেকে সাংবাদিকদের বের করে দিতে। আমরা বিশ্বাস করি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় একটি মুক্ত ও নিরাপদ ক্যাম্পাস। এখানে সাংগঠনিক ও ব্যক্তিগত পরিচয় নির্বেশেষে সব শিক্ষার্থীর হলে থাকা ও নিরাপত্তা পাওয়ার অধিকার আছে। কিন্তু শাখা ছাত্রলীগ সভাপতি ও নেতাকর্মী কর্তৃক এমন প্রকাশ্য হুমকি ক্যাম্পাসে সাংবাদিকতা চর্চাকে অনিরাপদ করে তুলেছে। প্রশাসনের বাইরে এসে তার এই হল থেকে নামিয়ে দেয়ার আদেশ ও দেখে নেয়ার হুমকির ফলে আমরা নিরাপত্তা শঙ্কায় ভুগছি।
 
এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, আমরা অভিযোগ পেয়েছি। বিকেলে প্রক্টরিয়াল বডি বসে আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করব।

এমএসএম / জামান

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র‍্যালি ও সমাবেশ

শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত

গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম

ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’

শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা

সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন

গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ

আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে

নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড