ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তানোরে জমি দখলে নিতে প্রকৃত মালিকের ছেলেকে মারপিট


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২৬-৭-২০২২ দুপুর ১১:৩০
রাজশাহীর তানোরে জমি দখলে নিতে প্রকৃত মালিকের ছেলেকে প্রতিপক্ষ আন্জুয়ারা নামে এক মহিলা ও তার মেয়েরা বাঁশের লাঠি দিয়ে কৃষক ওয়াসিমকে এলোপাতাড়ি মারপিট করে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কামারগাঁ ইউপি এলাকার ছাঐড় গ্রামে ঘটেছে চাঞ্চল্যকর ঘটনাটি। এ ঘটনায় আহত কৃষক ওয়াসিম বাদী হয়ে আন্জুয়ারাকে প্রধান আসামি করে গতকাল রাতে লিখিত অভিযোগ দিয়েছেন।
 
আহত কৃষক ওয়াসিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান পরিবারের লোকজন। একজন স্বামীহারা মহিলার এমন অমানবিক ঘটনায় ওই গ্রামে প্রচুর ক্ষোভের সৃষ্টি হয়েছে। সেই সাথে উভয়পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ বলেও আশঙ্কা গ্রামবাসীর।
 
অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ২৩ জুলাই শনিবার দুপুর প্রায় ১২টার দিকে উপজেলার কামারগাঁ ইউপির ছাঐড় গ্রামের অসহায় কৃষক তমিজ উদ্দিনের জমিতে জোরপূর্বক ট্রাক্টর দিয়ে চাষ শুরু করেন ওই গ্রামের মৃত শুকুরের স্ত্রী আন্জুয়ারা বেগম। জমি চাষের খবর পেয়ে তামিজের ছেলে কৃষক ওয়াসিম নিষেধ করলে পরিকল্পিতভাবে আন্জুয়ারা ও তার মেয়ের জামাইরা লাঠি দিয়ে মারপিট করেন ওয়াসিমকে। গ্রামের লোকজন ওয়াসিসের বাড়িতে খবর দিলে তার পিতা ও ছোট ভাই তরিকুল উদ্ধার করতে এলে তাদেরও পেটানো হয়। এ অবস্থায় ওয়াসিমকে কোনোভাবে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
 
ওয়াসিম জানান, ওই জমি নিয়ে মামলা ছিল। আমরা রায় পেয়ে ২০১৫ সাল থেকে শান্তিপূর্ণভাবে চাষাবাদ করে আসছি। এর আগেও ১৪৪ ধারা ভঙ্গ করে জমি রোপণ করে আন্জুয়ারা। তারা আইন-আদালত কিছুই মানতে চায় না। আমাকে সেদিন মেরে ফেলার জন্য ব্যাপক মারপিট করেছে। এমনকি কোমরে অনেক আঘাত করেছে। ব্যথায় নড়াচড়া করতে পারছি না।
 
অপরদিকে, অভিযোগ অস্বীকার করে তার জমিতে চাষ করা অবস্থায় ওয়াসিম বাধা দিয়ে তাদেরই মারপিট করে বলে দম্ভোক্তি প্রকাশ করে আন্জুয়ারা।
 
তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল ইসলাম জানান, গত রোববার ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষই মারপিট করেছে বলে জানা গেছে।

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন