ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পাওনা টাকা ফেরত চাওয়ায় মারধর, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন


আল নোমান শান্ত, দুর্গাপুর photo আল নোমান শান্ত, দুর্গাপুর
প্রকাশিত: ২৬-৭-২০২২ দুপুর ২:৩৯

নেত্রকোনার দুর্গাপুরে পাওনা টাকা ফেরত চাওয়ায় মারধর, ভাংচুর, প্রাণনাশের হুমকিতে পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী। মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ ইকবাল।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত এক বছর যাবৎ পৌর মেয়র আলা উদ্দিন আলালের দ্বিতীয় স্ত্রী সুরুমী আক্তার সুমীর সাথে আমার দুটি ড্রেজারের ব্যবসা যৌথভাবে পরিচালনা করে আসছিলাম। ড্রেজার ব্যবসা চলাকালীন আনুমানিক ৫-৬ মাস পরে সুরুমী আক্তার সুমী আমার অংশটি ক্রয় করে নেন। ওই সময় কথা হয় তার ভাতিজা রাজিবুল হাসান রাজিবের মাধ্যমে আমার পাওনা ২ লাখ ২৪ হাজার টাকা কয়েক দিনের মধ্যে পরিশোধ করে দেবেন। পরবর্তীতে উক্ত পাওনা টাকা দেই-দিচ্ছি বলে টালবাহানা করে আসছেন। পরে ১৯ জুলাই মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মোবাইল ফোনের মাধ্যমে রাজিবুল হাসান রাজিবের কাছে পাওনা টাকা চাইলে সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ হুমকি প্রদান করে।

তিনি আরো বলেন, পরে সে রাতেই আমার চকলেংগুরা ভাড়াটিয়া বাসা ঘেরাও করে এবং আমার আত্মীয়তার সুবাদে মুকুট মিয়া আমার ঘরে প্রবেশ করে আমাকে ঘর থেকে বের করে এনে গেটের সামনে আসামাত্রই সাগর খান, রাজিবুল হাসান রাজিবসহ চিহ্নিত কয়েকজন আমাকে খুনের উদ্দেশ্যে লোহার রড, রামদা দিয়ে মারপিট শুরু করে। এ সময় রামদার কোপ আমার কপালের বাম পাশে লেগে গুরুতর কাটা রক্তাক্ত জখম হই। পরে আমি মাটিতে লুটিয়ে পড়ি। আমার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ফেরাতে এলে তাদেরও প্রাণনাশের হুমকি দেয়। আমার স্ত্রী ফাতেমা খাতুন ফেরাতে এলে তার শ্লীলতাহানির চেষ্টা করে এবং গলায় থাকা ২ ভরি ওজনের একটি স্বর্ণের চেইন টান দিয়ে ছিঁড়ে নিয়ে যায়, যার মূল্য আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকা এবং আমার ঘরে প্রবেশ করে ঘরের আসবাবপত্র ভাংচুর করে এক লাখ টাকার মতো ক্ষতিসাধন করে। এছাড়া আলমিরাতে রক্ষিত ব্যবসার ২০ লাখ টাকা  নিয়ে যায়।

তিনি বলেন, ওই সময় আমার অবস্থা আশঙ্কাজনক থাকায় স্থানীয় লোকজন আমাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভর্তি করা হয়। এ বিষয়ে আমি নিজে বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করি। আমি পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। যে কোনো মুহূর্তে তারা আবারো আমার পরিবারের ওপর হামলা চালাতে পারে। তাই অভিযুক্ত আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে তার স্ত্রী ফাতেমা খাতুন, আতিকুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান