ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নতুন সিইউও পেল কুবির বিএনসিসি প্লাটুন


ইকবাল হাসান, কুবি photo ইকবাল হাসান, কুবি
প্রকাশিত: ২৬-৭-২০২২ দুপুর ২:৪৫

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্লাটুনের অষ্টম ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) হিসেবে র‌্যাংকব্যাজ পরেছেন ক্যাডেট সার্জেন্ট মো. হাসানুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের অষ্টম সিইউও। 

গতকাল সোমবার (২৫ জুলাই) ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল ইসলাম (বিজিবিএম, পিএসসি), রেজিমেন্ট অ্যাডজুটেন্ট মেজর সোলায়মান তালুকদার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাকে বিএনসিসির সর্বোচ্চ এই র‌্যাংকব্যাজ পরিয়ে দেন।

এ সময় উপস্থিত ছিলেন- বিভিন্ন প্রতিষ্ঠানের বিএনসিসিও, পিইউও, সামরিক-বেসামরিক স্টাফবৃন্দ এবং ময়নামতি রেজিমেন্টের বিভিন্ন প্রতিষ্ঠানের ক্যাডেটবৃন্দ।

মো. হাসানুর রহমান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী। তিনি ক্যাডেট জীবনে রেজিমেন্ট ক্যাম্প, প্রি-ক্যাম্প, ব্যাটালিয়ন ক্যাম্প ও শীতকালীন যৌথ প্রশিক্ষণে সম্মান ও দক্ষতার সাথে অংশগ্রহণ করেছেন।

সিইউও হাসান তার র‌্যাংকব্যাজ পরার অনুভূতি ব্যক্ত করে বলেন, যেহেতু আমাকে বিএনসিসির সর্বোচ্চ পদ দেয়া হয়েছে, তাই দায়িত্বের ভারও আগের চেয়ে কয়েকগুণ বেড়ে গেছে। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব আমাদের বিশ্ববিদ্যালয় এবং আমার প্রিয় কুবি বিএনসিসি প্লাটুনের মুখ উজ্জ্বল করতে। চেষ্টা করব কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুনকে ময়নামতি রেজিমেন্টের শ্রেষ্ঠ প্লাটুনে পরিণত করতে।

উল্লেখ্য, গত ৩১ মে ময়নামতি রেজিমেন্টের যথাক্রমে ৬, ৭, ৮, ৯ এবং ১০নং ব্যাটালিয়নের সিনিয়র ক্যাডেটরা সিইউও পরীক্ষায় অংশগ্রহণ করেন।

এমএসএম / জামান

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী