ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

জাবিতে বাণিজ্যিক ছবি হাওয়ার প্রচারণা নিয়ে বিতর্ক


মাজহার তাহমিদ, জাবি  photo মাজহার তাহমিদ, জাবি
প্রকাশিত: ২৬-৭-২০২২ দুপুর ৩:৪২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মেজবাউর রহমান সুমন পরিচালিত 'হাওয়া' সিনেমার প্রচারণা নিয়ে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। শিক্ষাপ্রতিষ্ঠানকে সিনেমার বাণিজ্যিক প্রচারণার জন্য ব্যবহারকে বিশ্ববিদ্যালয়ের জন্য অপমানজনক বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। 

গত শনিবার (২১ জুলাই) সিনেমার প্রচারণার অংশ হিসেবে জাবির মুক্তমঞ্চে আয়োজন করে জহির রায়হান চলচ্চিত্র সংসদ। উপস্থিত ছিলেন হাওয়া'র পরিচালক ও কলাকুশলীরা। সেই সাথে গান পরিবেশন করে মেঘদল ব্যান্ড। অনুষ্ঠানকে ঘিরে বিশ্ববিদ্যালয় জুড়ে পোস্টারিং ও টিএসসির দেয়ালে গ্রাফিতি আঁকেন তারা। 

এ গ্রাফিতিকে ঘিরেই শুরু হয় বিতর্ক। একটি সিনেমার বাণিজ্যিক প্রচারণার জন্য বিশ্ববিদ্যালয়কে বেছে নেয়া কতটা যুক্তিযুক্ত এই প্রশ্ন করছেন বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা। ৪৩ ব্যাচের শিক্ষার্থী শহিদুল ইসলাম পাপ্পু তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, এটা তো জাতীয় রাজনৈতিক ব্যাপার না৷ ক্যাম্পাসের কোনো সংগঠন, ক্লাবেরও নিজস্ব অনুষ্ঠান,সিনেমা না। শুধু ব্যানার, পোস্টারে হতো না? সিনেমা ভালো খারাপ বিবেচ্য না এখানে।

পোস্টের কমেন্টে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের গ্রাফিতির পক্ষে-বিপক্ষে মন্তব্য করতে দেখা যায়। ফারদিন ফেরদৌস বলেন, বিশ্ববিদ্যালয়ে যে যুক্তিতে মুভি ও থিয়েটার স্টাডিজ পড়ানো হয়, ওই যুক্তিতেই এই গ্রাফিতিটা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে মানানসই |' একজন মন্তব্য করেন, 'মুক্তমঞ্চে সেদিন প্রচুর সাড়া পাওয়া গেছে। এভাবেই বাংলা সিনেমার সুদিন ফিরবে।' 

শহিদুল ইসলাম পাপ্পু তার মন্তব্যের জবাবে বলেন, পেইড প্রমোশনের সাথে সিনেমার সুদিন ফেরানোর কোন সম্পর্ক নেই। কোন সিনেমা যদি জাতীয়, রাজনৈতিক, অর্থনৈতিকভাবে কোন ইতিবাচক বার্তা দেয় ও জাতিকে, প্রজন্মকে উদ্বুদ্ধ করে তাহলে তার গ্রাফিতি হতে পারে৷

৪৪ ব্যাচের শিক্ষার্থী সোহানুর রশীদ মুন গাজী মন্তব্য করেন, এই বিশ্ববিদ্যালয়ে সিনেমার সংগঠন আছে তিনটার বেশি, নাট্যতত্ত্ব বিভাগ আছে। তুলনামূলক সাহিত্য বিভাগে সিনেমা দেখানো হয়, বাংলা-ইংরেজি বিভাগে সিনেমা সংক্রান্ত বিষয় পাঠ্য হিসেবে বিবেচ্য। তবে বিশ্ববিদ্যালয় বাণিজ্যিকভাবে ব্যবহার হবে কিনা এটাও প্রশ্নের দাবি রাখে।

রুদ্র মুহাম্মদ সফিউল্লাহ মন্তব্য করেন, জাবির দেয়াল কি বিলবোর্ডের মতো কমার্শিয়াল কাজে ভাড়ায় দেয়া হয়? পোস্টার লাগানো যেতে পারতো। কিন্তু দেয়ালে এভাবে একটা বানিজ্যিক সিনেমার চিত্রই কেন অঙ্কন কর‍তে হবে?

জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি সৌমিক বাগচী বলেন, গ্রাফিতি একটা সৃজনশিল কাজ; এর নিজস্ব একটা বিপ্লবের ইতিহাস, প্রতিরোধের ইতিহাস আছে। আমাদের ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় অন্যান্য গ্রাফিতি যেগুলো আছে সেগুলোর একটা লিগ্যাসি আছে, কিন্তু সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমার গ্রাফিতি একদমই ভিন্ন একটা ব্যাপার৷ একটা বিশ্ববিদ্যালয়ে বাণিজ্যিক সিনেমার জন্য আমরা পোস্টারিং-ব্যানার, কনসার্ট করছি, প্রোগ্রাম করছি এটা মানা যায়। কিন্তু আবেগের বশে অতিরিক্ত করে ফেলা অনুচিত৷ এ চর্চা শুরু হয়ে গেলে দেখা যাবে যেকোন সিনেমা মুক্তি পেলেই তারা বিশ্ববিদ্যালয়কে ব্যবহার করবে৷ 

তবে এ ব্যাপারে জহির রায়হান চলচ্চিত্র সংসদের সভাপতি রিফাত খান অনিক বলেন, 'কোন একটা ব্যাপারে তো পক্ষে-বিপক্ষে কথা থাকেই। তবে আমাদের এ আয়োজনটা পেইড প্রমোশন ছিল না। আমরা যেহেতু চলচ্চিত্র নিয়ে কাজ করি, তাই তারা আমাদের সাথে যোগাযোগ করেছে। এর আগেও দেবী, আয়নাবাজির টিম এসেছিল। গ্রাফিতিটা আমাদের উদ্যোগেই করা হয়েছে। তবে অন্যান্য বাণিজ্যিক সিনেমার পোস্টার যেমন হয়, এটা তেমনটা নয়। এটা ভিন্নধর্মী চলচ্চিত্র বলেই আঁকা হয়েছে।

টিএসসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. জেবউননেছা বলেন, মুক্তমঞ্চ ব্যবহারের জন্য সংগঠনটি অনুমতি নিয়েছে৷ কিন্তু দেয়ালে গ্রাফিতি আঁকার ব্যাপারে তারা অনুমতি নেয়নি৷

তবে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিস সূত্রে জানা যায়, এ অনুষ্ঠান করার জন্য নিরাপত্তা বিভাগকে তারা অবগত করেননি৷ ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ প্রবেশ শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন জানান, ক্যাম্পাসে বড় পরিসরে প্রোগ্রাম করতে হলে নিরাপত্তা অফিসকে অবগত করতে হয়। এখানে কোন দূর্ঘটনা ঘটে গেলে এর দায়ভার কে নিবে?

এমএসএম / জামান

কুবির শিক্ষকদের ৫ গবেষণাপত্র প্রত্যাহার; যা বলছেন সংশ্লিষ্ট গবেষকরা

জুলাই শহীদদের স্মরণে পবিপ্রবিতে দোয়া মাহফিল ও আলোচনা সভা

ইসলামী ছাত্র আন্দোলন কুবি শাখার সভাপতি ইফতি সাধারণ সম্পাদক শাওন

জুলাই আন্দোলনে শহীদ কাইয়ুমের পরিবারকে আমন্ত্রণ জানাতে সাভারে কুবি প্রশাসন

সরকারি বাঙলা কলেজে টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

গণরুম ও গেস্টরুম সংস্কৃতি বন্ধের দাবিতে উপাচার্যের কাছে কুবি ছাত্রশিবিরের স্মারকলিপি

প্রবাসী কর্মীদের পুনর্বাসনে যৌথ উদ্যোগের আহ্বান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর

জুলাই অভ্যুত্থান ও ভারতীয় আধিপত্যবিরোধী লড়াইয়ের স্মরণে শেকৃবিতে যুক্ত হলো ‘হাদি চত্বর’

জবির অস্থায়ী হলের ২০ কোটি টাকা, ১০ তলা ভবন প্রকল্প

দুই দশকে নজরুল বিশ্ববিদ্যালয়: শিক্ষা-গবেষণায় অগ্রযাত্রা

রমনা রেজিমেন্ট বিএনসিসির ১৪ দিনব্যাপী ব্যান্ড প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

নোবিপ্রবিতে জুলাইয়ের তিন মুখ, আজ তিন বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা: টার্গেট অভিভাবক