সাংবাদিক জিতুর অফিস ও বাসায় পুলিশের নিরাপত্তা জোরদার
কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় দৈনিক আজকের কুমিল্লা ও দৈনিক পূর্বাশার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু।
সংবাদ জগতে কুমিল্লার সাংবাদিক অঙ্গনে প্রিয়মূখ সাংবাদিক ইমতিয়াজ আহমেদ জিতু গত নির্বাচনে কুমিল্লা প্রেসক্লাবে সাংগঠনিক সম্পাদক পদে বিপুল ভোটে জয়ী হন। দীর্ঘ ৮ বছর পর প্রেসক্লাবের নির্বাচনে আবার তিনি সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়নপত্র জমা নেন। মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিনে মনোনয়নপত্র জমা না দিতে বিভিন্ন মহল থেকে হুমকি-ধমকি আসে। ওই দিন রাত সোয়া ৯টার দিকে জিতুর নিজ বাড়ি নগরীর ১৫নং ওয়ার্ডের কাশারিপট্টি এলাকায় ৩টি মোটরসাইকেলযোগে অজ্ঞাত ব্যক্তিরা ফাঁকা গুলি ছুড়ে তার পরিবারকে অকথ্য ভাষায় গালমন্দ করে হত্যার হুমকি দিয়ে স্থান ত্যাগ করে।
এ সময় সাংবাদিক জিতু প্রেসক্লাবে থাকায় হুমকিদাতাদের চিহ্নিত করতে পারেননি। এমন ঘটনা নিয়ে তার নিজের ফেসবুকে পোস্ট করার পর আতংক ছড়িয়ে পড়ে পুরো সাংবাদিক সমাজ ও কুমিল্লা নগরীতে। এতে জিতুর শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন সাংবাদিকরা সোশ্যাল মিডিয়ায় ধিক্কার ও নিন্দার ঝড় তোলেন। পরে সাংবাদিক জিতু কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় জীবনের নিরাপত্তা চেয়ে গত ২৪ জুলাই একটি অভিযোগ দায়ের করেন।
বিষয়টি নিয়ে সরেজমিনে তদন্তে আসেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন। জিতুর বাড়ির প্রবেশের বিভিন্ন রাস্তা ও বাড়িতে লাগানো সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আটকের চেষ্টা চলছে হুমকিদাতা ও ঘটনার পেছনে কারা জড়িত। অপরদিকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পত্রিকার অফিস ও বাসায় রাত-দিন পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে ।
এ বিষয়ে সাংবাদিক ইমতিয়াজ আহমেদ জিতু বলেন, প্রেসক্লাবে আমি সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হয়েছি। আমি বিগত কমিটিতেও সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করেছি। বর্তমানে সাংবাদিকদের অনুরোধে আবারো একই পদে প্রার্থী হওয়ার পর থেকেই আমাকে হুমকি-ধমকি দেয়া হচ্ছে। আমি এ বিষয়ে বিচলিত নই, আমাকে পুলিশ প্রশাসন থেকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হয়েছে। জেলা পুলিশের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এমএসএম / জামান
শিক্ষার্থীদের যৌন হেনস্থার অভিযোগ: সপ্তাহ ধরে পলাতক প্রধান শিক্ষক
দুর্নীতিমুক্ত হাটিকুমরুল ইউনিয়ন গড়তে চান চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল
ভাত না খেয়ে ১৩ বছরে কিশোর বাঁধন
বড়লেখায় জাতীয় ভিটামিন 'এ প্লাস' ক্যাম্পেইনে টিকা পাবে ৩২ হাজার শিশু
বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে সন্দ্বীপে র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
গ্রেপ্তারের একদিন পর কারাগারে সাতকানিয়ার এক যুবলীগ নেতার মৃত্যু
পেকুয়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নগরকান্দার তালমা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা
টাঙ্গাইলের কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন
পেকুয়ায় স্বপ্নসারথি কিশোরীদের স্বাবলম্বী করতে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে হাঁস-মুরগি বিতরণ ও প্রশিক্ষণ
পত্নীতলায় অযোগ্য পণ্য ধংস করলো কাস্টমস
রাতের আঁধারে ধোপাজান নদীর বালি-পাথর লুট, পুলিশের অভিযানে ট্রলি-ট্রাকসহ আটক ২
প্রবাসীদের নিয়ে মানবিক ও স্বেচ্ছাসেবী সংঘটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা
Link Copied