ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ২৬-৭-২০২২ দুপুর ৪:৩১

মাদারীপুরের রাজৈরে বিল বাঘিয়া ও আমগ্রাম বিলে জাতীয় মৎস্য সপ্তাহের কার্যক্রমের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০০টি অবৈধ চায়না দুয়ারি জাল ও ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এর আনুমানিক বাজার মূল্য ১১ লাখ টাকা। সোমবার (২৫ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত প্রথম ধাপে রাজৈর উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুজ্জামানের নেতৃত্বে উক্ত অভিযান পরিচালিত হয়।

পুনরায় বিকেলে জেলা প্রশাসক ড. রহিমা খাতুন ও জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা ওই মোবাইল কোর্টে অংশগ্রহণ করেন। দিনব্যাপী মোবাইল কোর্টে জব্দকৃত অবৈধ জালসমূহ সন্ধ্যায় জেলা প্রশাসকের নেতৃত্বে উপস্থিত কয়েকশ জনসাধারণের সম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরে দেশীয় প্রজাতির মাছ রক্ষার্থে উপস্থিত জনসাধারণের সাথে সংক্ষিপ্ত আকারে মতবিনিময় ও সচেতনতা সভা করেন জেলা প্রশাসক ও জেলা মৎস্য কর্মকর্তা।

সভায় জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, দেশের মৎস্যসম্পদ রক্ষার্থে প্রয়োজনে প্রশাসন আরো কঠিন পদক্ষেপ গ্রহণ করবে। তিনি মৎস্য আইন মেনে মাছ ধরতে সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সকল উপজেলা নির্বাহী অফিসারকে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের নির্দেশ প্রদান করা হয়েছে।

দেশীয় মাছ রক্ষার গুরুত্ব তুলে ধরে জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা বলেন, যে কোনো মূল্যে আমাদের দেশীয় মাছ রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। 

এমএসএম / জামান

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১

কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ

৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু