ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহে কঠোর লকডাউনে মাঠে রয়েছে সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি ও প্রশাসন


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ১-৭-২০২১ দুপুর ৪:২৯
কঠোর অবস্থানের মধ্য দিয়ে ময়মনসিংহে পালিত হচ্ছে ১ম দিনের লকডাউন। সাতদিন ব্যাপী কঠোর লকডাউনের প্রথম দিনে ময়মনসিংহ নগরী ও শহরতলীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে রয়েছে পুলিশের চেকপোস্ট। আর এসব চেকপোষ্টে জরুরী পরিসেবার যানবাহন ছাড়া সবকিছু ফিরিয়ে দেওয়া হচ্ছে।
ময়মনসিংহ জেলা প্রশাসনের নেতৃত্বে পালিত হচ্ছে প্রথম দিনের কঠোর লকডাউন । মাঠে রয়েছে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, বিজিবি, আনসারসহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ। কঠোর লকডাউনে কেউ যেন বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হয় এরই লক্ষ্যে ময়মনসিংহ শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান কে সচেতনতামূলক প্রচারণা চালাতে দেখা যায়। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়শা হক, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজওয়াদ হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা: নিকহাত আরাসহ জেলা প্রশাসকের অন্যান্য ম্যাজিস্ট্রেটগণসহ এছাড়াও আরো জেলা গোয়েন্দা ডিবির ওসি শাহ কামাল আকন্দ, ট্রাফিক ইন্সপেক্টর মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য বিনা কারণে বাসা থেকে বের হওয়া ও বিভিন্ন প্রতিষ্ঠান খোলা রেখে স্বাস্থ্যবিধি না মানার কারণে জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আজওয়াদ হাসানের নেতৃত্বে  নগরীর গাঙ্গিনাপাড় ট্রাফিক মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫ হাজার ৪ শত টাকা জরিমানা আদায় করেন।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান