ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

দুর্গাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের দাফন সম্পন্ন


আল নোমান শান্ত, দুর্গাপুর photo আল নোমান শান্ত, দুর্গাপুর
প্রকাশিত: ২৭-৭-২০২২ দুপুর ২:৩৩

নেত্রকোনার দুর্গাপুরে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মালেককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বুধবার (২৭ জুলাই) বেলা ১১টার দিকে ফেচিয়া রহমানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের ফেচিয়া গ্রামে বাসিন্দা। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন আল আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলরের মুক্তিযোদ্ধাগণ, দুর্গাপুর প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

দাফনের আগে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রাজীব উল আহসানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান গার্ড অব অনার প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, থানা পরিদর্শক তদন্ত এনামুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এমদাদুল হক, চন্ডিগড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাবুর রহমান কাজল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (২৬ জুলাই) বিকেল ৫টায় তিনি নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

এমএসএম / জামান

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান