গণধর্ষণের অভিযোগে পৌর কাউন্সিলরসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
গাইবান্ধার সুন্দরগঞ্জে বিয়ের প্রলোভনে ঢাকা থেকে এক পোশাক শ্রমিককে এনে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পৌর কাউন্সিলর হাবিবসহ সাত জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বুধবার (২৭ জুলাই) সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ জানান, সুন্দরগঞ্জ পৌর এলাকার বাসিন্দা কামরুল ইসলাম ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। কাজ করতে গিয়ে নেত্রকোনার এক তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৬ জুলাই ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে কামরুল ইসলাম তাকে নিয়ে সুন্দরগঞ্জের পৌর এলাকায় ভাড়া বাসায় ওঠেন ।
ওসি আরও জানান, ২৫ জুলাই ওই নারী কৌশলে পালিয়ে সুন্দরগঞ্জ থানায় আসেন। ওই নারী অভিযোগ করে বলেন ৭ জুলাই থেকে তাকে আটকে রেখে সুন্দরগঞ্জ পৌরসভার কাউন্সিলর হাবিবসহ সাত জন মিলে তাকে ধর্ষণ করে অসছে। পুলিশ ওই নারীকে ২৬ জুলাই পরীক্ষার জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে নেন। পরে তিনি সাত জনের বিরুদ্ধে গণধর্ষণের মামলা করেন এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি।
এমএসএম / এমএসএম
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন