ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চাঁদপুরে ইউপি নির্বাচন অনুষ্ঠিত


চাঁদপুর প্রতিনিধি photo চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৭-২০২২ বিকাল ৫:১৩

 বুধবার (২৭ জুলাই) চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৩ নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচন ও  ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। এছাড়া উপজেলা উপাদী ইউনিয়নে ১ নং ওয়ার্ডে ও কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উপ-নির্বাচনে সাধারণ সদস্য পদে ও নির্বাচন অনুষ্ঠিত হয় ।
সকাল ৮টা  থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে  বিরতিহীনভাবে  ভোট গ্রহণ হয়েছে।
সকাল  থেকেই  ভোটাররা  কেন্দ্রে আসতে শুরু করেছেন।  কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে বিভিন্ন  কেন্দ্র ঘুরে  দেখা  গেছে, পুরুষের চেয়ে নারী  ভোটারের উপস্থিত  বেশি। এখন পর্যন্ত অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি।  কেন্দ্রগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য  মোতায়েন করা হয়েছে।

এ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিন্দন্দ্বীতা ৩ জন।  বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীক নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে মোঃ ইকবাল হোসেন হাওলাদার ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাতপাখা প্রতীক নিয়ে শরিফুল ইসলাম সুজন । নির্বাচনে নৌকা ও ঘোড়া প্রতীকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে জানিয়েছেন ভোটাররা। 

নির্বাচন অফিস সূত্রে গেছে,এ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৯টি ভোট কেন্দ্রে ১৭ হাজার ৮ শত ১৪ জন  ভোটার রয়েছেন। গোপন কক্ষে  ভোটগ্রহণ হচ্ছে।  নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী, মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৩৫ জন প্রার্থী প্রতিন্দন্দ্বীতা করছে । পুলিশ, বিজিবি, ও আনসার সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষার্থে কাজ করে যাচ্ছেন।

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন