ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক পাওয়ায় মাদারীপুরের জেলা প্রশাসক কে সংবর্ধনা


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ২৭-৭-২০২২ রাত ১০:৩২
মাদারীপুর সমন্বিত সরকারি অফিস ভবনের দপ্তর প্রধানগণের পক্ষ থেকে মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন কে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২২ পাওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (২৭ জুলাই) সকাল ১১ টায় মাদারীপুর সমন্বিত সরকারি অফিস ভবনের চতুর্থ তলায় এই সংবর্ধনা প্রদান করা হয়।
 
মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন গত ২৩ জুলাই জাতীয় পাবলিক সার্ভিস দিবসে প্রধানমন্ত্রীর পক্ষে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এঁর কাছ থেকে পদক গ্রহণ করেন।। ড. রহিমা খাতুন ও তাঁর দল অপরাধ প্রতিরোধ শ্রেণিতে এই পদক পেয়েছেন। দলের অন্যরা হলেন জেলার সাবেক স্থানীয় সরকার উপপরিচালক আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝোটন চন্দ ও সহকারী কমিশনার আবদুল্লাহ-আবু-জাহের।
 
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: শহীদুল ইসলামের সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসার মো: রিয়াদুল ইসলামের সঞ্চালনায় জেলা প্রশাসক ড. রহিমা খাতুন কে প্রথমে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং পরে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
 
মাদারীপুর সমন্বিত সরকারি অফিস ভবনের ২২টি দপ্তরের পক্ষে এই সংবর্ধনা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিআরডিবির উপ পরিচালক সামসুন নাহার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মো: আসলাম হোসেন, হিন্দুধর্ম কল্যাণ ট্রাস্ট এর সহকারী পরিচালক মুহিত উদ্দিন মোল্লা, জেলা ক্রীড়া অফিসার বখতিয়ার রহমান, জেলা মার্কেটিং অফিসার মো: বাবুল হোসেন, জেলা সমবায় অফিসার জয়ন্তী অধিকারীসহ অন্যরা।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১

কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ

৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু