ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চাঁদপুরের মতলবে জয়নাল আবেদীনসহ কয়েকজনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন


চাঁদপুর প্রতিনিধি photo চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৭-২০২২ দুপুর ৪:২৫

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন ও তার কর্মীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কুখ্যাত মাদক কারবারি, ভূমিদস্যু, চাঁদাবাজ ও সন্ত্রাসী গডফাদার মেম্বার ও তার ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এ মানববন্ধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন মোল্লাসহ তার কর্মীদের ওপর নৃশংস হামলা এবং দীর্ঘদিন ধরে জুলুম-নির্যাতনের প্রতিবাদে ভুক্তভোগী সাদুল্লাপুর ইউনিয়নের প্রায় দুই হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- হামলায় আহতদের পরিবার-পরিজন, মাদকের করাল গ্রাসে নিমজ্জিত তরুণদের অভিভাবকবৃন্দ। মৌন প্রতিবাদে অংশগ্রহণ করেন মেম্বার ও তার বাহিনীর দ্বারা বিভিন্ন সময়ে জুলুম নির্যাতন নীরবে সহ্য করে যাওয়া শত শত পরিবারের সদস্যরা।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এক মেম্বার ও তার দুই ছেলে এবং ছেলের বাহিনী এলাকায় মাদক, ছিনতাই ও নানারকম সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

মানববন্ধনে উপস্থিত এলাকার শত শত মানুষ ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও তার কর্মীদের ওপর নৃশংস হামলার সুষ্ঠু তদন্ত এবং দীর্ঘদিন ধরে চলা সন্ত্রাসী কর্মকাণ্ডের মূল হোতা ওই মেম্বার ও তার দুই ছেলেকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানান। এ ব্যাপারে জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন তারা।

উল্লেখ্য, গত ১৪ জুলাই মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন মোল্লাসহ তার কর্মীদের ওপর অতর্কিত হামলা করে অত্র এলাকার এক মেম্বার এবং তার দুই ছেলেসহ তাদের সন্ত্রাসী বাহিনী।

এমএসএম / জামান

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন