ফরিদপুরে ইলেকট্রনিক্স শোরুমে অভিযান, ২৩ হাজার টাকা জরিমানা
ফরিদপুরের বিভিন্ন ইলেকট্রনিক্স শোরুমে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ। বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত শহরের আলীপুর বাণিজ্যিক এলাকায় অবস্থিত বিভিন্ন ইলেকট্রনিক্স শোরুমে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যের কোম্পানির দামসংবলিত ট্যাগ তুলে ফেলে বেশি দামের ট্যাগ লাগিয়ে বেশি দামে বিক্রি করে ক্রেতাদের সাথে প্রতারণা করার দায়ে অভিযানে দুটি প্রতিষ্ঠানের মালিককে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একটি প্রতিষ্ঠানের কয়েকটি পণ্যের দাম নিয়ে বিভ্রান্তি থাকায় ওই প্রতিষ্ঠানের মালিককে শুনানির জন্য তলব করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন কোম্পানির শোরুমগুলোতে ইলেকট্রনিক্স পণ্যের নির্ধারিত দাম তুলে ফেলে নতুন করে বেশি দাম লিখে তা বিক্রি করা হচ্ছিল। এই অভিযোগের ভিক্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সদস্য ও সিভিল সার্জনের প্রতিনিধিরা অভিযানের সময় উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
Link Copied