চট্টগ্রামের সদরঘাটে ১০ লাখ টাকা চাঁদার দাবিতে হামলার অভিযোগ
চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার চাঁদাপাড়া মাইল্লা বিল এলাকায় ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে সন্ত্রাসী হামলায় দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা গেছে, নগরীর সদরঘাট থানার চাঁদপাড়া মাইল্লা বিলের সামনে বাবলু দাশের ছেলে রাহুল দাশের ১৭ গন্ডা জায়গা রয়েছে। ৬ গন্ডা জায়গা বিক্রির কথা চূড়ান্ত হলে স্থানীয় কিছু সন্ত্রাসী বাধা দেয়। জায়গা বিক্রি করতে হলে ১০ লাখ টাকা চাঁদা দিতে হবে বলে জানায় তারা। এ নিয়ে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী গ্রুপের সাথে বিরোধ চলে আসছে। সম্প্রতি জায়গা বিক্রি হওয়ার খবর পেয়ে তারা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে গত সোমবার রাতে সন্ত্রসীরা হামলায় চালায়। এতে রামা আলম (৩৬), মনির হোসেন (২৬) নামে দুই যুবক গুরুতর আহত হন। আহতরা চমেক হাসাপাতালে চিকিৎসাধীন।
চাঁদাবাজির ঘটনায় গতকাল বুধবার রাতে সদরঘাট থানায় বাবুল দাশের ছেলে বাদী হয়ে জাহাঙ্গীর আলম (৩৫), মো. আলম (৩৭), শাকিল (৩৬), মো. আলমগীরসহ (২৮) এজাহারনামীয় চারজন ও অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আসামিদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় খুন, চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের একাধিক অভিযোগে এমামলা রয়েছে।
চাঁদাবাজি ও হামলার খবর পেয়ে সিটি কর্পোরেশনের সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর নিলু নাগ ঘটনাস্থলে গিয়ে সদরঘাট থানা পুলিশকে সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা নেয়ার অনুরোধ জানান।
এ প্রসঙ্গে মামলার বাদী রাহুল দাশ জানান, বিভিন্ন সময় আমাদের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল তারা। আমাদের জায়গা বিক্রি করতে হলে তাদের অনুমতি নিয়ে বিক্রি করতে হবে, না হয় তারা ক্রয়-বিক্রয় করতে দেবে না বলে হুমকি দেয়।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই