ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চাঁদপুরে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত


চাঁদপুর প্রতিনিধি photo চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৭-২০২২ দুপুর ৪:৩১

নিরাপদ মাছে ভরবো দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ'এই স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৯ জুলাই শুক্রবার সকালে সদর উপজেলা মিলনায়তনে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও পুরস্কার বিতরনের পূর্বে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি সদর উপজেলার পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

এসময় তিনি বলেন,বঙ্গবন্ধু কন্যা বাবার সব কিছু অনুসরন করেন। দারিদ্রের দেশগুলো বাংলাদেসের কাছে শিখতে পারে। শেখ হাসিনা মায়ের মমতায় দেশ পরিচালনা করেন। ২০১৮ সাল থেকে আমারা মাছ উৎপাদনে এগিয়ে গেছি। আমরা বিদেশে মাছ রপ্তানী করছি ব্যাপক আকারে। চাঁদপুর ইলিশ রপ্তানীতে ব্যাপক ভূমিকা রাখছে। আমি চাঁদপুরের সন্তান এতে আমি গর্ববোধ করি।
তিনি আরো বলেন,আমাদের দেশে কৃষি উৎপাদন বেড়েছে। বিশ্বে ইলিশ উৎপাদনে আমরা প্রথম। প্রধানমন্ত্রী বলেছেন ১ ইঞ্চি জায়গা যেনো অনাবাদি না থাকে। ঠিক মাছ চাষে আমাদের তাই করতে হবে। কোন জলাশয়,পুকুর,ডোবা খালি রাখা যাবে না। মাছ চাষে সকলকে উদ্বুদ্ধ করতে হবে।

স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস কর্মকর্তা গোলাম মেহেদী হাসান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মাহবুবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন মৎস বিভাগের চট্রগ্রাম বিভাগীয় উপ পরিচালক আব্দুস সাত্তার, নৌ পুলিশ সুপার কামরুজ্জামান,কান্ট্রি ফিসিং বোর্ডের সভাপতি শাহাআলম মল্লিক।

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন