গুচ্ছ পরীক্ষার জন্য প্রস্তুত কুবি
গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামীকাল। এ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে প্রস্তুত কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কেন্দ্র। ইতোমধ্যে শেষ হয়েছে সকল প্রস্তুতি।
আগামী ৩০ জুলাই (শনিবার) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত 'এ' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে শুরু হবে দ্বিতীয়বারের মতো গুচ্ছের পরীক্ষা।
জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ মোট ৯ টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো- কুমিল্লা বিশ্ববিদ্যালয়, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, সরকারি টিচার্স ট্রেইনিং কলেজ, গভ. ল্যাবরেটরি হাই স্কুল, শালবন বিহার মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, ক্যান্টনমেন্ট কলেজ, ক্যান্টনমেন্ট বোর্ড মাধ্যমিক বিদ্যালয়, বর্ডার গার্ড পাবলিক স্কুল, কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজ।
প্রকৌশল অনুষদের ডিন ও আইসিটি বিভাগের চেয়ারম্যান ড. মো. সাইফুর রহমান বলেন, আমাদের প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন। যেখানে যেভাবে কাজ করা যায় আমরা কাজ করে যাচ্ছি। আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ মোট ৯ টি কেন্দ্রে ৯ হাজার ১১ জন পরীক্ষার্থী অংশগ্রহন করবে।
উল্লেখ্য, গুচ্ছ পদ্ধতিতে আগামী ১৩ আগস্ট ‘বিথ ইউনিটের এবং ২০ আগস্ট ‘সিথ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা