চাঁদপুর সদরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
চাঁদপুর সদরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (৩০ জুলাই) রাতে চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনের বাড়ি ফরিদগঞ্জ পৌর এলাকায়। তারা হলেন- কাছিয়াড়া পাটওয়ারীবাড়ির করিম পাটওয়ারীর ছেলে মাসুদ পাটওয়ারী (৫০), একই বাড়ির কাদির পাটওয়ারীর ছেলে লিটন হাজারী এবং একই গ্রামের রিপন গাজী।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে ফরিদগঞ্জ থেকে মোটরচালিত রিকসায় চড়ে তিনজন চাঁদপুরের দিকে আসছিলেন। এ সময়ঢ বিপরীত দিক থেকে সিলিন্ডার গ্যাসবোঝাই একটি ট্রাক ওই রিকসাকে ধাক্কা দেয়। এতে চালক ও যাত্রীরা রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেয়ার পর আরো দুজনের মৃত্যু হয়। রিকসাচালক খোরশেদ হাসপাতালে চিকিৎসাধীন।
উদ্ধারকারী স্থানীয় বাসিন্দা সোহেল ও জুনায়েদ বলেন, মোটরচালিত অটোরিকসা যাত্রীসহ চৌরাস্তা এলাকার দিকে যাচ্ছিল। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক অটোরিকসাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটোরিকসার ৩ জন গুরুতর আহত হন। তাৎক্ষণিক আশপাশের লোকজনের সহযোগিতায় তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেয়া হয়।
দুর্ঘটনায় নিহত মাসুদ পাটওয়ারীর বড় ভাই আবুল পাটওয়ারী জানান, তার ভাই করাত কলের শ্রমিক।
রিপন গাজীর চাচা জাকির হােসেন জানান, তার ভাইপাে ব্যাটারি মেরামত ও চার্জের ব্যবসা করে।
লিটন হাজারীর বড় ভাই মােবারক হােসন জানান, তার ভাই লিটন ফরিদগঞ্জ যুবলীগ নেতা।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৈয়দ আহম্মেদ কাজল বলেন, স্থানীয় লোকজন আহত অবস্থায় ৩ জনকে হাসপাতালে নিয়ে আসেন। এরমধ্যে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। অপর দুজন জরুরি বিভাগে চিকিৎসা দেয়ার সময় মারা যান। ময়নাতদন্তসহ আইনগত প্রক্রিয়ার জন্য বিষয়টি চাঁদপুর মডেল থানাকে অবহিত করা হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ওসি আব্দুর রশিদ বলেন, বাগড়া বাজারে সড়ক দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। তাদের লাশ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় ট্রাক এবং এর চালককে আটক করা হয়েছে।
এমএসএম / জামান
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস