কুবিতে 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯৪%
‘এ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হয়েছে ২০২১-২২ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা। গুচ্ছ পদ্ধতির এই ভর্তি পরীক্ষায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অধীনে বিশ্ববিদ্যালয়সহ মোট ৯টি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীদের উপস্থিতির হার ছিল ৯৪.৭%। এমনটিই নিশ্চিত করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 'এ' ইউনিটের আহ্বায়ক ড. মো. সাইফুর রহমান।
ড. মো. সাইফুর রহমান বলেন, 'এ' ইউনিটে আমাদের মোট পরীক্ষার্থী ছিল ৯ হাজার ১১ জন, এর মধ্যে উপস্থিত ছিল ৮ হাজার ৫৩৫ জন। অর্থাৎ ৯৪.৭% উপস্থিত ছিল। এছাড়া মোট অনুপস্থিত পরীক্ষার্থী ছিল ৪৭৬ জন। আমরা সুষ্ঠুভাবে পরীক্ষাটি শেষ করেছি। যারা কেন্দ্র ভুল করে এসেছিল তাদেরও পরীক্ষা দেয়ার ব্যবস্থা করেছি। পরীক্ষার্থীদের সর্বোচ্চ সহায়তা করার চেষ্টা করেছি।
এর আগে শনিবার (৩০ জুলাই) দুপুর ১২টায় পরীক্ষা শুরু হয়ে ১টায় শেষ হয়। পরীক্ষার্থীরা পরীক্ষার হল থেকে বেরিয়ে হলের পরিবেশের ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেন। তবে প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে হয়েছে এমন মন্তব্য করেন অনেকে।
আব্দুল্লাহ ফয়সাল নামে এক পরীক্ষার্থী বলেন, পরীক্ষার পরিবেশ ঠিক ছিল। কোনো সমস্যা হয়নি। তবে পরীক্ষা শর্ট সিলেবাসে হওয়ার কথা থাকলেও ফুল সিলেবাসে হয়েছে। ফলে অনেক প্রশ্নই পারিনি।
পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এফ এম আবদুল মঈন বিভিন্ন হল ও কেন্দ্রগুলো ঘুরে দেখেন। পরীক্ষা শেষে উপাচার্য অধ্যাপক এএফএম আবদুল মঈন বলেন, আজকে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষা চলাকালীন আমি বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি হল ঘুরে দেখেছি। দুয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বাইরের কেন্দ্রগুলোতেও পরীক্ষার ভালো পরিবেশ ছিল। আমাদের প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বের প্রতি আন্তরিক ছিলেন বলেই সব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। সামনের পরীক্ষাগুলোতেও আমরা এমন সুন্দর পরিবেশ বজায় রাখার চেষ্টা করব।
উল্লেখ্য, পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি, রোভার স্কাউট, বাংলাদেশ ছাত্রলীগের কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা, বিভিন্ন আঞ্চলিক সংগঠন পরিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতার দায়িত্বে নিয়োজিত ছিল।
এমএসএম / জামান
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র্যালি ও সমাবেশ
শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত
গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম
ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’
শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা
সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি
বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন
গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ
আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে
নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু